ad
ad

Breaking News

Temba Bavuma

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে কলকাতায় পৌঁছলেন বাভুমা

ফলে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকার পুরো দলই পৌঁছে গিয়েছে কলকাতায়।

temba-bavuma-arrives-kolkata-first-test-india

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: আগামী ১৪ নভেম্বর কলকাতায় দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচ খেলতে সোমবার সকালে কলকাতায় পৌঁছলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার টেম্বা বাভুমা। বাভুমার যোগদানের খবর সংবাদমাধ্যমকে জানিয়েছে দক্ষিণ আফ্রিকা টিম ম্যানেজমেন্ট। উল্লেখ্য, বাভুমার পাশাপাশি দলের সঙ্গে যোগ দিয়েছেন দক্ষিণ আফ্রিকা দলের কয়েকজন কর্মকর্তাও।

ফলে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকার পুরো দলই পৌঁছে গিয়েছে কলকাতায়। সোমবার পুরো দিনটি হোটেলে কাটিয়েই মঙ্গলবার থেকে অনুশীলনে নামবেন প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকা ভারতের বিপক্ষে সিরিজ খেলার আগে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলেছিল। সেই সময়ই কাফ মাশলে চোট পান বাভুমা। কিন্তু তারপর ভারতীয় ‘এ’ দলের বিপক্ষে বেঙ্গালুরুতে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের মাঠে নেমেছিলেন। 

শুভমনদের বিপক্ষে মাঠে নামার আগে ভারতীয় ‘এ’ দলের বিপক্ষে দুরন্ত ছন্দেই ছিলেন বাভুমা। প্রথম ইনিংসে গোল্ডেন ডাক আউটে বাভুমা প্যাভেলিয়নে ফিরলেও দ্বিতীয় ইনিংসে ১০১ বলে ৫৯ রান করে দলের জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকাই নিয়েছিলেন বাভুমা।

বাভুমার পাশাপাশি ভারতের বিপক্ষে খেলতে দলের সঙ্গে যোগ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডারের ব্যাটসম্যান জুবের হামজা। যিনি পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলেননি। তবে বাভুমার সঙ্গে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে খেলেছেন।