Bangla Jago TV Desk : অবসর নেওয়ার পরও সমর্থকদের একটাই বক্তব্য ছিল ; ‘যেতে নাহি দিব’ । সেকারণেই অবসর নেওয়ার পর ফের ফিরে এসেছিলেন তামিম ইকবাল ।যদিও শেখ হাসিনা তাকে অনুরোধ করেছিলেন । তবে এবার হয়তো পাকাপাকি অবসর নেবেন । এর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছিলেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান তামিম ইকবাল । তখন তার এই সিদ্ধান্তে বিস্মিত হয়েছিলেন সকলে । কারণ বিশ্বকাপের দামামা বেজে গিয়েছিল ।
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান অধিকারী ছিলেন তামিম।শেখ হাসিনার অনুরোধে অবসর নেননি । তবে এবার তিনি অবসরের কথা ভাবছেন । জানিয়েছেন , তিনি অনেক দিন দেশে ছিলেন না। ফিরে এসে বোর্ডের সঙ্গে কথা বলেছেন । তিনি নিজের কেরিয়ার অহেতুক টানতে চানা না বলেই উল্লেখ করেছেন । তবে ২০২৪ এর জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে চান । তার পরেই তিনি অবসরের কথা পাকাপাকি ভাবে জানাবেন । এর মাঝেই বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলার পর সিদ্ধান্ত নিতে চান । তার পর আবার এক বার বৈঠক করবেন । আর তখনই তার পর সিদ্ধান্ত জানিয়ে দেবেন । এর আগে তখন অবসরের কথা বলেছিলেন তামিম ।
তখন অন্যতম এই তিনি বলেছিলেন, ‘আমি সবসময় বলেছি ক্রিকেট খেলেই বাবার স্বপ্ন পূরণ করেছি। আন্তর্জাতিক ক্রিকেট খেলতে গিয়ে অনেক পরিস্থিতির মুখে পড়েছি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার ছোট চাচার হাত ধরেই ক্রিকেটে এসেছি। যারা আমাকে এই পর্যায়ে আনতে ভূমিকা রেখেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তার পরেই অবসরের কথা জানিয়েছিলেন । তিনি গত ১৬ বছরে বাংলাদেশ ক্রিকেটকে তিনি একাধিক সাফল্য এনে দিয়েছেন। তিনি যে সিদ্ধান্ত নিয়েছিলেন তাতে বাংলাদেশ ক্রিকেট দল বড় ধাক্কার সম্মুখীন হয়েছিল ।
FREE ACCESS