ad
ad

Breaking News

Uttar Pradesh

যোগী রাজ্যে গণধর্ষণের শিকার, তাইকেয়ান্ডো খেলোয়াড়

সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে চলতি বছরের জানুয়ারি মাসে। কিন্তু রবিবার উত্তর প্রদেশ পুলিশের কাছে এই বিষয়ে অভিযোগ দায়ের করেছেন ওই খেলোয়াড়।

Taekwondo player gang-raped in Yogi state

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk: আবার সংবাদ মাধ্যমের শিরোনামে উঠে এল উত্তরপ্রদেশ। এবার এই রাজ্যে গণধর্ষণের শিকার হয়েছেন সংবাদমাধ্যমের কাছে বিস্ফোরক অভিযোগ করলেন জাতীয়স্তরের এক তাইকোয়ান্ডো খেলোয়াড়। তাঁর অভিযোগ, কানপুরের এক আশ্রমে তাঁকে লাড্ডুর সঙ্গে মাদক জাতীয় দ্রব্য মিশিয়ে খাইয়ে দিয়ে তারপরই তাঁকে গণ ধর্ষণ করা হয়।

সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে চলতি বছরের জানুয়ারি মাসে। কিন্তু রবিবার উত্তর প্রদেশ পুলিশের কাছে এই বিষয়ে অভিযোগ দায়ের করেছেন ওই খেলোয়াড়। তবে প্রশ্ন উঠছে কেন এতমাস অতিক্রান্ত হওয়ার পর পুলিশের দ্বারস্থ হলেন তিনি? সেই বিষয়ে ওই খেলোয়াড়ের অভিযোগ, ‘তিনি ভয়ের জন্য এতদিন অভিযোগ জানাতে পারেননি। কেননা, অভিযুক্তদের সকলের সঙ্গেই বর্তমানে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বদের যোগাযোগ রয়েছে। সেই কারণেই তাঁর অভিযোগ জানাতে দেরি হয়ে গিয়েছে।’

কিভাবে এমন ঘটনা ঘটল, তার বিবরণ দিতে গিয়ে ওই নির্যাতিতা বলেন, ‘আমি পুরনো কাপড় বিক্রির দোকান খোলার জন্য একটি জায়গা খুঁজছিলাম। সেই সময় আমার সঙ্গে পরিচয় হয় গোবিন্দ মাহাতো নামে এক ব্যক্তির সঙ্গে। যিনি আমাকে এই বিষয়ে সাহায্যের আশ্বাস দেওয়ার পাশাপাশি, বেশ কিছু প্রভাবশালী ব্যক্তির সঙ্গে পরিচয় করানোর আশ্বাস দিয়ে ওই আশ্রমে নিয়ে গিয়েছিলেন। তারপর ওখানে যাওয়া মাত্র আমাকে একটি লাড্ডু দেওয়া হয় খাওয়ার জন্য। যা খেয়েই আমি অচৈতন্য হয়ে পড়লে ওই আশ্রমের পুরোহিত, গোবিন্দ সহ আরও বেশ কয়েকজন আমাকে গণধর্ষণ করে।’

এই বিষয়ে উত্তরপ্রদেশ পুলিশের ডেপুটি কমিশনার পুলিশ মহেশ কুমার জানান, ‘ওই মহিলা প্রথমে তাঁর অভিযোগ নিয়ে ডিসিপির কাছে গিয়েছিলেন। তিনি আমার কাছে তাঁকে পাঠিয়ে দেন। উনি অভিযোগের পাশাপাশি একটি ভিডিও জমা দিয়েছেন। আমরা ঘটনাস্থল পরিদর্শন করে, তদন্ত শুরু করেছি।’

 





হাইলাইটস