চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: রবিবার মিহির ঘোষ অ্যাকাডেমিতে সমাপ্তি হল সরোজ ঘোষ মেমোরিয়াল স্টেজ থ্রি টেবিল টেনিস টুর্নামেন্টের (Table Tennis)। চার দিনের এই টুর্নামেন্টে মোট ১৩০০ প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন।
এই টুর্নামেন্টে পুরুষ বিভাগে খেতাব জিতলেন উত্তর ২৪পরগনার শঙ্খদীপ দাস। ফাইনালে তিনি পরাজিত করেন হুগলি জেলার আকাশ পালকে। মহিলা বিভাগে খেতাব জয় করেন উত্তর ২৪পরগনার দিৎসা রায়। ফাইনালে তিনি উত্তর ২৪পরগনারই কৌশানি নাথকে পরাজিত করেন।
অনুর্ধ্ব ১৯ মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন উত্তর ২৪পরগনার শুভঙ্কিতা দত্ত। তিনি একই জেলার নন্দিনী সাহাকে পরাজিত করেন।

অনুর্ধ্ব ১৯ পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন হুগলী জেলার রূপম সর্দার। তিনি পরাজিত করেন উত্তর চব্বিশ পরগনার রাজদীপ দে-কে (Table Tennis)।
অনুর্ধ্ব ১৭ মহিলা বিভাগে খেতাব উত্তর চব্বিশ পরগনার অহনা রায়। তিনি ফাইনালে অঙ্কোলিকা চক্রবর্তীকে পরাজিত করেছেন।
অনুর্ধ্ব ১৭ ছেলেদের বিভাগে খেতাব হুগলি জেলার রূপম সর্দারের। তিনি ফাইনালে উত্তর কলকাতার সোহম মুখার্জীকে পরাজিত করেন।
অনুর্ধ্ব ১৫ বিভাগে ছেলেদের বিভাগে খেতাব জয় করেন নর্থ কলকাতার রুদ্রনীল জানা। রানার্স হন বিটিটিএ-র হিমন কুমার মণ্ডল।
অনুর্ধ্ব ১৫ মহিলা বিভাগে চ্যাম্পিয়ন উত্তর চব্বিশ পরগনার অহনা রায়। তিনি পরাজিত করেন শিলিগুড়ির প্রতীতি পাল-কে।
অনুর্ধ্ব ১৩ পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হাওড়ার আরিভ দত্তর। তিনি পরাজিত করেন শিলিগুড়ির জেম মহালনাবিশের।
অনুর্ধ্ব ১৩ মেয়েদের বিভাগে খেতাব হাওড়ার তিতাস চট্টোপাধ্যায়ের। রানার্স হন নর্থ কলকাতার দেবাংশী চক্রবর্তী।
অনুর্ধ্ব ১১ বালকদের বিভাগে চ্যাম্পিয়ন উত্তর চব্বিশ পরগনার রাজদীপ বিশ্বাস। রাজদীপ পরাজিত করেন তাঁরই জেলার হরিদান বিশ্বাসকে।
অনুর্ধ্ব ১১বালিকাদের বিভাগে চ্যাম্পিয়ন উত্তর ২৪পরগনার দেবান্যা আরি । রানার্স হুগলির অলিভিয়া মণ্ডলের।
এই প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে সফল খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন ওয়েস্ট বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের যুগ্ম সচিব শর্মী সেনগুপ্ত (Table Tennis)।