চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: গত টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা উঠলেই, সকলের মনের কোনেই উঁকি দেয় ফাইনাল ম্যাচের কথা। কেননা ওই রুদ্ধশ্বাস ম্যাচেই শেষ মুহূর্তে ডেভিড মিলারকে বাউন্ডারি লাইনে দুরন্ত ক্যাচ নিয়ে সাজঘরে ফিরিয়ে ভারতের ট্রফি জয় নিশ্চিত করেছিলেন সূর্যকুমার যাদব। মিলারের সেই ক্যাচ তালুবন্দি করা সহজ ছিল না। তবুও স্কাই দুরন্তভাবে নিজের শরীরের ভারসাম্য বজায় রেখেই তা নিয়েছিলেন। এবার সেই ক্যাচের প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন ওই সময় ধারাভাষ্যকার হিসেবে যুক্ত থাকা প্রাক্তন জাতীয় ক্রিকেটার অম্বাতি রায়ডু (T20 World Cup)।
আরও পড়ুনঃ Land Violence: জমি বিবাদের জেরে এক মহিলাকে বিবস্ত্র করে মার! অভিযোগ ৩ প্রোমোটারের বিরুদ্ধে
এক সাক্ষাৎকারে ভারতের প্রাক্তন জাতীয় ক্রিকেটার অভিযোগ করেন, ‘ফাইনাল ম্যাচের তখন বিরতি চলছিল। সেই সময় নিজেদের কাজের জন্য ম্যাচের সম্প্রচারকারী সংস্থার কর্মীরা ধারাভাষ্যকারদের কাজে সাহায্য করার জন্য চেয়ার এবং একটি স্কিন পেতেছিলেন। এবং সেই সময় তাঁরা নির্দিষ্ট স্থানে থাকা বাউন্ডারি লাইনের দড়িটি একটি পিছিয়ে দিয়েছিলেন। এরপর তাঁরা স্কিন ও চেয়ার ওই জায়গা থেকে সরিয়ে ফেললেও দড়িটিকে আর নির্দিষ্ট জায়গায় রেখে দেননি (T20 World Cup)।’
এখানেই শেষ নয়, এই বক্তব্য ফাঁস করলেও ভারতীয় দলের দিকে কোনও অভিযোগ তোলেননি রায়ডু। বরঞ্চ ভারতীয় দলের প্রশংসাই করেছেন তিনি। রায়ডু বলেন, ‘হার্দিকের বলে মিলারের যে ক্যাচটি স্কাই তালুবন্দি করেছেন তা এক কথায় তারজন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। তবে বাউন্ডারি লাইনের দড়ি ঠিক জায়গায় থাকলে তা ছক্কা হত কি না সেটা আমি বলতে পারব না। কিন্তু এইটুকু বলতে পারি, সেই ম্যাচে ঈশ্বর আমাদের পাশে ছিলেন (T20 World Cup)।’
Bangla Jago fb page: https://www.facebook.com/Banglajagotvofficial
প্রসঙ্গত, গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় সূর্যের এই দুরন্ত ক্যাচ নেওয়ার পর থেকেই বিভিন্ন দেশের প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররা বাউন্ডারি পিছিয়ে দেওয়ার অভিযোগ তুলেছেন। অবশ্য ফাইনালে ভারতের কাছে পরাজিত হওয়া দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড এই ব্যাপারে মুখ না খোলেননি। কিন্তু রায়ডুর এই বক্তব্য যে ফের একবার আগুণে ঘি ঢেলে বিতর্ক উসকে দেবে বলেই মনে করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা (T20 World Cup)।