ad
ad

Breaking News

T20 World Cup

ক্রিকেট পিচেও রাজনীতির ছায়া? আইসিসির ভারতীয় সদস্যকে ভিসা দিচ্ছে না বাংলাদেশ

কিন্তু সেই প্রতিনিধি দলে থাকা ভারতীয় সদস্যকে ভিসা না দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে ক্রিকেট মহলে। আইসিসির দুই সদস্যের প্রতিনিধি দলের ঢাকায় যাওয়ার কথা ছিল।

T20 World Cup Crisis: BAN Denies Visa to ICC's Indian Member

Image

Bangla Jago Desk: টি-২০ বিশ্বকাপ নিয়ে জট কাটাতে উদ্যোগী হলেও কিছুতেই সমস্যার সমাধান হচ্ছে না। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসির বিরুদ্ধে এবার অসহযোগিতার অভিযোগ উঠল বাংলাদেশের বিরুদ্ধে। বিশ্বকাপ সংক্রান্ত জট নিরসনে আইসিসির একটি প্রতিনিধি দলের বাংলাদেশে গিয়ে মুখোমুখি আলোচনায় বসার কথা ছিল। কিন্তু সেই প্রতিনিধি দলে থাকা ভারতীয় সদস্যকে ভিসা না দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে ক্রিকেট মহলে। আইসিসির দুই সদস্যের প্রতিনিধি দলের ঢাকায় যাওয়ার কথা ছিল (T20 World Cup)।

তাঁদের মধ্যে একজন ভারতীয় নাগরিক হওয়ায় তাঁর ভিসার আবেদন মঞ্জুর করেনি বাংলাদেশের অন্তর্বর্তিকালীন সরকার। ফলে আইসিসির দুর্নীতি দমন এবং নিরাপত্তা বিষয়ক শাখার প্রধান অ্যান্ড্রু এফগ্রেভ একাই বাংলাদেশে যাচ্ছেন। শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তাদের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। ভিসা না পাওয়া ওই ভারতীয় কর্তার নাম সরকারি ভাবে প্রকাশ করেনি আইসিসি। তবে বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে এই তথ্য জানা গিয়েছে। যদিও সোশাল মিডিয়ায় দাবি করা হচ্ছে, আইসিসির সিইও সংযোগ গুপ্তাকেই ভিসা দিতে অস্বীকার করেছে বাংলাদেশ সরকার (T20 World Cup)।

প্রসঙ্গত, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা। ভারত এবং শ্রীলঙ্কা যৌথভাবে এই প্রতিযোগিতা আয়োজন করছে। কিন্তু ভারতের মাটিতে বিশ্বকাপের ম্যাচ খেলতে রাজি নয় বিসিবি। বিসিবির দাবি, ভারতের মাঠে বাংলাদেশের দলের নিরাপত্তা নিয়ে আশঙ্কা রয়েছে। সেই কারণে তারা তাদের ম্যাচগুলি ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের দাবি জানিয়েছে। তবে সব প্রস্তুতি সম্পন্ন হয়ে যাওয়ায় শেষ মুহূর্তে সূচি পরিবর্তন সম্ভব নয় বলে আগেই জানিয়েছে আইসিসি।

সূত্রের খবর, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কেকেআরের বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে আসন্ন আইপিএলে না রাখার সিদ্ধান্ত নেওয়ার পরই দুই বোর্ডের মধ্যে সংঘাত চরমে ওঠে। বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের নির্দেশে বিসিবি কর্তারা বিশ্বকাপের জন্য ভারতে দল পাঠাতে রাজি নন বলে জানা যাচ্ছে। আইসিসির সঙ্গে একাধিক চিঠি চালাচালি এবং ভার্চুয়াল বৈঠক হলেও কোনও সমাধান সূত্র মেলেনি।আইসিসির তরফে বাংলাদেশের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানানো হলেও তা খারিজ করে দেন বিসিবি কর্তারা। ফলে পরিস্থিতি সামাল দিতে আইসিসি সিদ্ধান্ত নেয় প্রতিনিধি দল পাঠিয়ে সরাসরি আলোচনায় বসার। কিন্তু প্রতিনিধি দলের ভারতীয় সদস্যকে ভিসা না দেওয়ায় আইসিসি অসন্তুষ্ট বলে সূত্রের খবর (T20 World Cup)

যদিও ভারত-বাংলাদেশ রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনে জড়াতে চায় না ক্রিকেটের নিয়ামক সংস্থা। এখন আইসিসির শীর্ষ মহল অ্যান্ড্রু এফগ্রেভের রিপোর্টের জন্য অপেক্ষা করছে। জানা গিয়েছে, বৈঠকে তিনি ভারতের কঠোর নিরাপত্তা ব্যবস্থা তুলে ধরে বিসিবি কর্তাদের বোঝানোর চেষ্টা করবেন। আইসিসির স্পষ্ট অবস্থান—পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা হবে। তবে বিসিবি যদি ভারতের মাটিতে খেলতে অস্বীকার করে, সেক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ নিতে বাধ্য হবে আইসিসি নেতৃত্ব (T20 World Cup)।