ad
ad

Breaking News

Shakib

সাকিব কে মিস করবে না দক্ষিণ আফ্রিকা, কারণ…     

‘সাকিবকে মিস করবেন?’ প্রশ্নটা শুনে একটু অবাকই হলেন দক্ষিণ আফ্রিকায় অধিনায়ক এইডেন মার্করাম। প্রতিপক্ষ দলের খেলোয়াড়কে মিস করার তো প্রশ্নই আসে না।

South Africa will not miss Shakib

Bangla jago Desk: ‘সাকিবকে মিস করবেন?’ প্রশ্নটা শুনে একটু অবাকই হলেন দক্ষিণ আফ্রিকায় অধিনায়ক এইডেন মার্করাম। প্রতিপক্ষ দলের খেলোয়াড়কে মিস করার তো প্রশ্নই আসে না। সাকিবের মতো অভিজ্ঞ অলরাউন্ডারের অনুপস্থিতি বরং দক্ষিণ আফ্রিকার জন্য ভালো খবর। তবু সিরিজ-পূর্ব সংবাদ সম্মেলনে প্রশ্ন যখন হয়েই গেছে, উত্তর তো দিতেই হয়।

[আরও পড়ুনঃ koyel Mallick: অষ্টমীর আসরে নাতি-দাদুর খুনসুটি! দেখুন মল্লিক বাড়ির অন্দরমহলের ভাইরাল ছবি

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের আজ সংবাদ সম্মেলনে প্রশ্নটা শুনে মার্করামও তাই হাসতে হাসতে বললেন, ‘আমরা তাঁকে মিস করব না। কারণ, সে খুবই ভালো ক্রিকেটার। তবে সাকিব ছাড়াও ওদের দলটা বেশ শক্তিশালী। আমাদের জন্য চ্যালেঞ্জটা কঠিনই হতে যাচ্ছে।’সাকিবের না থাকা নিয়ে আরও একটি প্রশ্নের উত্তরে প্রায় একই কথা বলেছেন প্রোটিয়া অধিনায়ক,। ‘সাকিব না থাকলেও ওদের দলটা বেশ শক্তিশালী।

বাংলাদেশ সফরের চ্যালেঞ্জ নিতে দীর্ঘ সময় নিয়ে প্রস্তুতি নিয়েছে দক্ষিণ আফ্রিকা দল। বাংলাদেশে আসার আগে বিশেষ ক্যাম্প আয়োজন করেছে দলটি। ঢাকায় আসার পর আজসহ তিন দিন অনুশীলন করেছে। প্রস্তুতি কেমন হয়েছে, সেটা জানাতে গিয়ে মার্করাম বেশ আত্মবিশ্বাসী, গরম আর ঘামের সঙ্গে মানিয়ে নিয়েছি কিছুটা।

মার্করামও বললেন, ‘এই দলটা বেশ তরুণ ও উপমহাদেশে টেস্ট খেলার অভিজ্ঞতাও কম। যেকোনো ক্রিকেটার এ ধরনের চ্যালেঞ্জের জন্য মুখিয়ে থাকবে। আমরাও এই সিরিজটা খেলতে মুখিয়ে আছি, যা ভবিষ্যতে আমাদের উপমহাদেশ সফরেও কাজে লাগবে।

[আরও পড়ুনঃ বিমানে ভুয়ো বোমাতঙ্ক ছড়ানোয় উদ্বিগ্ন কেন্দ্র, দিল্লিতে ফিরল বিমান