ad
ad

Breaking News

Jasprit Bumrah

Jasprit Bumrah: বুমরাহের অনুপস্থিতিতে ভালো পারফরমেন্স বিতর্ক নিয়ে মুখ খুললেন সিরাজ

প্রথমত, বুমরাহের বেছে বেছে ম্যাচ খেলা ঘিরে তৈরি হয়েছিল নানা সমালোচনা।

siraj-on- Jasprit Bumrah-absence-india-england-test-series

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: ইংল্যান্ড ও ভারতের মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শেষ হয়ে গেলেও এখনো তা আলোচনার বিষয় হয়ে রয়েছে দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে। বিশেষ করে যেভাবে অন্তিম টেস্টে নাটকীয়ভাবে জয় পেয়েছে ভারতীয় ক্রিকেট দল, তা আজও ভুলতে পারেননি অনেকে। এখনো মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে দেখা যায় পঞ্চম টেস্টের মুহূর্তগুলি। বলা ভালো, এই ম্যাচ চিরস্মরণীয় হয়ে থাকবে।(Jasprit Bumrah)

আরও পড়ুনঃ Biometric Relief: আধার-বায়োমেট্রিক ছাড়াই রেশনের সুবিধা নিশ্চিত করল তৃণমূল সরকার, জেলাশাসকদের নয়া নির্দেশ

তবে এই সিরিজে টিম ইন্ডিয়ার দুই তারকা পেসার মহাম্মদ সিরাজ ও জাসপ্রিত বুমরাহকে নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। প্রথমত, বুমরাহের বেছে বেছে ম্যাচ খেলা ঘিরে তৈরি হয়েছিল নানা সমালোচনা। দ্বিতীয়ত, তাঁর অনুপস্থিতিতে সিরাজের দুর্দান্ত পারফরমেন্স বিষয়টিকে অন্য জায়গায় নিয়ে গেছিল। শুধু তাই নয়, অনেকে এমনটাও তখন দাবি করেছিলেন যে বুমরাহ না থাকলেই ভারত ম্যাচ জেতে। যদিও এর পাল্টাও এসেছিল।(Jasprit Bumrah)

লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial

অবশেষে বুমরাহের অনুপস্থিতিতে নিজের ভালো পারফরম্যান্স বিতর্ক নিয়ে মুখ খুললেন সিরাজ। ‘রেভস্পোর্টস’এর সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এই বিষয়ে নিজের মতামত জানান। পেস তারকা বলেন, “লোক কি বলে, তা নিয়ে সচরাচর আমি গুরুত্ব দেই না। তবে এবার আমার মনে হয়েছে এটা নিয়ে মুখ খোলা দরকার কারণ অতিরিক্ত হয়ে যাচ্ছে। চোটের কারণে জাস্যি ভাই না থাকায়, আমি চেষ্টা করেছিলাম বোলিং ইউনিটের মধ্যে পজিটিভিটি রাখার। যখনই আমি নিজের সতীর্থদের সঙ্গে কথা বলছিলাম, আমি সকলের মধ্যে এই বিশ্বাস ছড়ানোর চেষ্টা করেছিলাম যে আমরা করে দেখাতে পারব। আমরা আগে যা করেছি, সেটা রিপিট করতে পারব।”(Jasprit Bumrah)

প্রসঙ্গত, সিরিজের অন্তিম টেস্টের অন্তিম দিনে যেভাবে দাপুটে বোলিং করেছেন সিরাজ, তার প্রশংসা করেছে সমগ্র ক্রিকেটমহল। যেভাবে দায়িত্ব নিয়ে তিনি ইংল্যান্ডের বাকি ব্যাটারদের প্যাভিলিয়নে ফিরিয়ে দিয়েছিলেন, তা দেখে মুগ্ধ হয়েছিলেন সকলে। তাঁর দুর্দান্ত পারফরমেন্স তাঁকে পাইয়ে দিয়েছিল ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার। অন্যদিকে সিরিজ সেরা হয়েছিলেন শুভমান গিল ও হ্যারি ব্রুক।