ad
ad

Breaking News

Shubman Gill

Shubman Gill: দলীপ ট্রফিতে উত্তরাঞ্চল দল থেকে ছিটকে গেলেন শুভমন

উল্লেখ্য, এশিয়া কাপের আগে দলীপ ট্রফিতে খেলার জন্য শুভমনকে নির্দেশ দেওয়া হয়েছিল বোর্ডের তরফ থেকে। সেইমত তাঁকে দলে রেখে নিজেদের অধিনায়কও করা হবে বলেও ঠিক করে রেখেছিল উত্তরাঞ্চলের কর্তারা।

Shubman Gill: Shubman Gill Ruled Out of Duleep Trophy 2025

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: আসন্ন দলীপ ট্রফির আসর থেকে ছিটকে গেলেন এশিয়া কাপে ভারতীয় দলের সহ অধিনায়ক শুভমন গিল। অসুস্থতার কারণেই ঘরোয়া এই টুর্নামেন্টে তিনি খেলতে পারবেন না(Shubman Gill)। দলীপ ট্রফি থেকে শুভমনের ছিটকে যাওয়ার পরই ক্রিকেট মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি আসন্ন এশিয়া কাপের আসরে আদৌ তিনি খেলতে পারবেন কি না।

আরও পড়ুনঃ H P Ghosh Hospital: অসাধ্য সাধন এইচ পি ঘোষ হসপিটালের, সুস্থ হয়ে ঘরে ফিরল ছোট্ট শিশু

উল্লেখ্য, এশিয়া কাপের আগে দলীপ ট্রফিতে খেলার জন্য শুভমনকে নির্দেশ দেওয়া হয়েছিল বোর্ডের তরফ থেকে। সেইমত তাঁকে দলে রেখে নিজেদের অধিনায়কও করা হবে বলেও ঠিক করে রেখেছিল উত্তরাঞ্চলের কর্তারা(Shubman Gill)। ফলে এখন শুভমনকে পাওয়া যাবে না দেখে অন্য অধিনায়ক বাছাই করার কাজ শুরু করে দিয়েছে উত্তরাঞ্চল। তবে এখনও নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হয়নি। বিশেষ সূত্র মারফত জানা যাচ্ছে, শুভমনের বদলে উত্তরাঞ্চলের নেতৃত্ব দেওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন হরিয়ানার ব্যাটার অঙ্কিত কুমার। এবং শুভমনের বদলে দলে নেওয়া হচ্ছে তরুণ ব্যাটার শুভম রোহিল্লাকে।

লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial

তবে শুভমন না থাকলেও উত্তরাঞ্চলের হয়ে দলীপ ট্রফিতে খেলতে দেখা যাবে দুই বোলার অর্শদীপ সিং ও হর্ষিত রানাকে(Shubman Gill)। যেহেতু এই দুই সিনিয়র ক্রিকেটারই একটা ম্যাচ খেলে এশিয়া কাপের জন্য জাতীয় দলে যোগ দেবেন, সে-কারণেই অঙ্কিতকে অধিনায়ক হিসেবে প্রথম পছন্দ কর্তাদের।