ad
ad

Breaking News

Shubman Gill

দলের সঙ্গেই গুয়াহাটিতে শুভমন, দ্বিতীয় ম্যাচে মাঠে নামবেন অধিনায়ক?

বুধবার ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, শুভমন দলের সঙ্গেই গুয়াহাটি যাচ্ছেন।

Shubman Gill Travels to Guwahati; Participation in 2nd Test

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: ইডেনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট চলাকালীন ঘাড়ের ব্যথায় মাঠ ছেড়েছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক শুভমন গিল। এমনকি এই কারণেই হাসপাতালের আইসিইউতেও থাকতে হয়েছিল পঞ্জাব কা পুত্তরকে। এবং আগামী ২২ নভেম্বর গুয়াহাটিতে শুরু হওয়া দ্বিতীয় টেস্টে শুভমন খেলবেন কি না, তা নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছিল ক্রিকেটপ্রেমীদের মধ্যে। কিন্তু বুধবার ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, শুভমন দলের সঙ্গেই গুয়াহাটি যাচ্ছেন (Shubman Gill)।

এই প্রসঙ্গে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, শুভমন আগের থেকে এখন একটু ভাল আছেন এবং চিকিৎসায় তাঁর শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। সেই কারণেই বুধবার তাঁকে দলের সঙ্গে গুয়াহাটি নিয়ে আসা হয়েছে। এদিকে দলের সঙ্গে গুয়াহাটি গেলেও শুভমনকে দ্বিতীয় টেস্টে খেলতে দেখা যাবে কি না তা নিয়ে ধোঁয়াশাই রয়ে গিয়েছে। কেননা চিকিৎসকরা শুভমনকে দ্বিতীয় টেস্টে না খেলারই পরামর্শ দিয়েছেন। তবে এখনও শুভমনের বিষয়ে আশা ছাড়েনি। কেননা বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, শুভমন দ্বিতীয় টেস্টে মাঠে নামবেন কি না তা ম্যাচের দিন সকালে তাঁর শারীরিক অবস্থা দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে (Shubman Gill)।

প্রসঙ্গত, ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে দুই টেস্টের সিরিজের প্রথম টেস্টে ইতিমধ্যেই টিম ইন্ডিয়াকে ৩০ রানে পরাজি করে সিরিজ জয়ের ক্ষেত্রে বেশ খানিকটা এগিয়ে গিয়েছেন বাভুমারা। সুতরাং গুয়াহাটির ম্যাচটা দুই দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা ভারত যদি এই ম্যাচে জয় পায়, তাহলে সিরিজ অমীমাংসিত থাকবে। অপর দিকে প্রোটিয়ারা যদি ম্যাচ জিতে যেতে পারে, তাহলে টেস্ট সিরিজ তাঁদের দখলেই থাকবে। সুতরাং বোর্ড কর্তারা চাইছেন শুভমনের বিষয়ে শেষ পর্যন্ত দেখে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে। এখন দেখা যাক শেষ পর্যন্ত শুভমনকে নিয়ে কি সিদ্ধান্ত নেন বোর্ড কর্তারা তা সময়ই বলবে (Shubman Gill)।