চিত্র : সংগৃহীত
Bangla Jago Desk: এই মুহূর্তে দেশের ক্রিকেটপ্রেমীদের মুখে শুধু একটাই নাম। আর সেটা দলের নতুন টেস্টের অধিনায়ক ‘শুভমান গিল’এর। যেমন অসাধারণ ইনিংস তিনি খেলেছেন বার্মিংহামে, তার প্রশংসা করেছে ৮ থেকে ৮০ সকলেই। শুধু তাই নয়, সিরিজ শুরুর আগে যাঁরা গিলের ফর্ম ও অধিনায়কত্ব নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন, তাঁরাও এখন তাঁর প্রশংসায় পঞ্চমুখ। এক কথায় বলতে গেলে, তিনি এখন এক বড় আলোচনার বিষয় ক্রিকেট মহলে (Shubman Gill)।
আরও পড়ুন: Dilip Ghosh: কেন মমতার প্রশংসা? ব্যাখ্যা দিলেন দিলীপ
এবার গিলের ধারাবাহিকভাবে ভালো খেলা প্রসঙ্গে বক্তব্য রাখলেন তাঁর গুরু যুবরাজ সিং। টিম ইন্ডিয়ার প্রাক্তন অলরাউন্ডার বেশ খুশি হয়েছেন ছাত্রের এই অসাধারণ ক্রিকেট দেখে। তিনি দাবি করেন যে তিনি বেশ গর্বিত। পাশাপাশি, তিনি এটাও জানান যে গিলের কাছে চলতি পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ একটি বড় চ্যালেঞ্জ এবং তিনি আশাবাদী যে আগামী ম্যাচগুলিতেও একইভাবে পারফর্ম করবেন তরুণ তারকা। বলে রাখা ভালো, অভিষেক শর্মার মতো শুভমান গিলকেও প্রশিক্ষণ দিতেন যুবি। পাঞ্জাবের হয়ে খেলার সময় থেকে গিল যেতেন তাঁর বিশেষ ক্লাসে (Shubman Gill)।

চলতি অ্যান্ডার্সন-তেন্ডুলকার ট্রফিতে ব্যাট হাতে একেবারে তাক লাগিয়ে দিয়েছেন শুভমান গিল। এই পর্যন্ত দুটি টেস্টের চারটি ইনিংসের মধ্যে তিনটিতে তিনি হাকিয়েছেন শতরান। বিশেষ করে এজব্যস্টনে তাঁর ব্যাটিং ছিল দেখার মতো। দুই ইনিংস মিলিয়ে তিনি করেন ৪৩০ রান। প্রথম ইনিংসে ২৬৯ এবং দ্বিতীয়তে ১৬১। রীতিমতো নাকানি-চোবানি খাইয়েছিলেন ইংল্যান্ডের বোলারদের। বলা ভালো, তাঁকে বল করার সময় চোখেমুখে চাপ ফুটে উঠছিল ইংল্যান্ডের বোলারদের। তাঁর এই দুর্দান্ত পারফরমেন্স তাঁকে পাইয়ে দেয় ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার (Shubman Gill)।
Bangla Jago fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/
ছাত্রের এমন দুরন্ত ইনিংস দেখে বেশ খুশি হন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা অলরাউন্ডার যুবরাজ সিং। লন্ডনে তাঁর ক্যান্সার ফাউন্ডেশনের একটি অনুষ্ঠান থেকে তিনি এই ব্যাপারে নিজের বক্তব্য রাখেন। সেখানে উপস্থিত ছিলেন শচীন তেন্ডুলকার, ব্রায়ান লারার মতো কিংবদন্তি ক্রিকেটাররা। যুবরাজ বলেন, “আমি খুবই গর্বিত। ও দারুন খেলেছে। এই সিরিজটা ওর কাছে চ্যালেঞ্জ ছিল। ও নিজেও সেটাকে চ্যালেঞ্জ হিসেবেই দেখছে। আশা করব বাকি ম্যাচগুলিতেও একইভাবে ভালো পারফর্ম করবে। আর ভারত সিরিজও জিতবে (Shubman Gill)।”