ad
ad

Breaking News

Shreyas Iyer

পঞ্জাবের অধিনায়ক হয়ে নতুন নজির গড়লেন শ্রেয়স

শ্রেয়সকেই এবার দলে রাখেননি নাইট টিম ম্যানেজমেন্ট

Shreyas set a new precedent by becoming the captain of Punjab

চিত্র - সংগৃহীত

Bangla Jago Desk : গত বছর আইপিএল-র আসরে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ছিলেন শ্রেয়স আইয়ার। অধিনায়ক হয়ে গৌতম গম্ভীরের দলকে আইপিএলর আসরে খেতাব এনে দিয়েছিলেন শ্রেয়স। সেই শ্রেয়সকেই এবার দলে রাখেননি নাইট টিম ম্যানেজমেন্ট। শ্রেয়স আগামী আইপিএল- পঞ্জাব কিংসের দলে যোগ দিয়েছেন। এবং তাঁর কাঁধেই অধিনায়কের আর্মব্যান্ড তুলে দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রীতি জিন্টার দল। এর সঙ্গে সঙ্গে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে আইপিএল-র আসরে তিনটি দলকে নেতৃত্ব দেওয়ার নতুন নজির গড়লেন শ্রেয়স। অর্থাৎ পঞ্জাবের অধিনায়ক হওয়ার আগে শ্রেয়স অধিনায়কত্ব করেছেন দিল্লি ক্যাপিটালস ও কলকাতা নাইট রাইডার্স দলের। শ্রেয়সের আগে শ্রীলঙ্কার ক্রিকেটার মাহেলা জয়বর্ধনে, ও স্টিভ স্মিথ আইপিএল-র আসরে তিনটি দলের অধিনায়কত্ব করার কৃতিত্ব অর্জন করেছিলেন।

[আরও পড়ুনঃঠান্ডায় কীভাবে পাবেন ন্যাচারাল কমবয়সি লুক] 

পঞ্জাব দলের নতুন অধিনায়ক নির্বাচিত হওয়ার পরই সংবাদমাধ্যমকে শ্রেয়স জানান, ‘আমাকে পঞ্জাব দলের অধিনায় নির্বাচিত করার জন্য আমি প্রথমেই ধন্যবাদ জানাই টিম ম্যানেজমেন্টকে। তাঁরা যে ভরসা করে আমার ওপর দায়িত্ব দিয়েছেন, আশাকরি আমি তাঁদের সেই আশা পূরণ করতে পারব।’

শ্রেয়সকে অধিনায়ক করার পরই পঞ্জাব দলের কোচ তথা অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং জানান, ‘শ্রেয়স অত্যন্ত দক্ষ একজন খেলোয়াড়। মাঠের পরিস্থিতি বুঝে চটজলদি সিদ্ধান্ত নেওয়ার অসাধারণ এক ক্ষমতাও রয়েছে ওঁর মধ্যে। আমি এর আগেও শ্রেয়সের সঙ্গে কাজ করেছি। আশাকরি এবারও সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলকে সাফল্য এনে দিতে পারব।’