ad
ad

Breaking News

Shreyas Iyer

Shreyas Iyer: ঘরের মাঠে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে ভারতীয় দলের ‘এ’ দলের অধিনায়ক শ্রেয়স

শনিবার শ্রেয়সকে অধিনায়ক ঘোষণা করে ভারতীয় ‘এ’ দলের সদস্যদের নামও ঘোষণা করেছে বিসিসিআই। এবার শ্রেয়স দলের অধিনায়ক হওয়ায় অধিনায়কত্ব হারালেন বাংলার ক্রিকেটার অভিমন্যু ঈশ্বরণ। এছাড়া দলে আছেন ভারতীয় দলের বেশ কিছু তরুণ।

Shreyas Iyer: Shreyas Iyer to Captain India A Against Australia

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলে সুযোগ পাওয়ার পর অনেকেই ভেবেছিলেন আসন্ন এশিয়া কাপে ভারতীয় দলে দেখা যাবে শ্রেয়স আইয়ারকে। কিন্তু আইপিএল-এ দুরন্ত খেলা পঞ্জাব অধিনায়কের দলে সুযোগ হয়নি। যা নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল চারিদিকে। এমনকি সমালোচনা শুনতে হয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তাদের পাশপাশি দলের কোচ গৌতম গম্ভীর থেকে অজিত আগরকর সকলকেই। এবার শ্রেয়সের ওপরই ভরসা রাখল বিসিসিআই। অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে ভারতীয় ‘এ’ দলের নেতৃত্বের আর্মব্যান্ড শ্রেয়সের কাঁধেই তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।

আরও পড়ুনঃ বিজেপির রাজ্যগুলিতে বাঙালি হেনস্তার প্রতিবাদ জানাতে অভিনব পদযাত্রা হুগলিতে

শনিবার শ্রেয়সকে অধিনায়ক ঘোষণা করে ভারতীয় ‘এ’ দলের সদস্যদের নামও ঘোষণা করেছে বিসিসিআই। এবার শ্রেয়স দলের অধিনায়ক হওয়ায় অধিনায়কত্ব হারালেন বাংলার ক্রিকেটার অভিমন্যু ঈশ্বরণ। এছাড়া দলে আছেন ভারতীয় দলের বেশ কিছু তরুণ। এদের পাশাপাশি ‘এ’ দলের হয়ে খেলবেন সিনিয়র দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার কেএল রাহুল ও মহম্মদ সিরাজ। তবে দল ঘোষণা হলেও রাহুল এবং সিরাজ দলে যোগ দিলে কারা বাদ পরবেন, তা খোলসা করেনি বোর্ডি।

লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial

 আগামী ১৬ সেপ্টেম্বর অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে শ্রেয়স আইয়াররা তাঁদের প্রথম ম্যাচ খেলবেন লখনউতে। তারপর এই লখনউতে ২৩ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচ (যেটি চারদিনের ম্যাচ) খেলতে মাঠে নামবেন শ্রেয়সরা। এবং এরপর কানপুরে তিনটি একদিনের ম্যাচ খেলবে দুই দল।

এক নজরে দেখে নেওয়া যাক ঘোষিত ভারতীয় ‘এ’ দল : শ্রেয়স আইয়ার (অধিনায়ক), অভিমন্যু ইশ্বরণ, এন জগদীশন (উইকেটরক্ষক), সাই সুদর্শন, (ধ্রুব জুড়েল), দেবদূত পাড়িক্কল, হর্ষ দুবে, আয়ুশ বাদানি, নীতীশ কুমার রেড্ডি, তনুশ কোটিয়ান, প্রসিদ্ধ কৃষ্ণ, গুরনুর ব্রার, খলিল আহমেদ, মানব সুতার এবং যশ ঠাকুর।