ad
ad

Breaking News

Shreyas Iyer

Shreyas Iyer: ‘আমি দলে থাকার যোগ্য’, বাদ পড়া নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন শ্রেয়াস আইয়ার

ভারতের যাত্রা শুরুর আগে দল থেকে বাদ পড়া নিয়ে ক্ষোভ উগরে দিলেন শ্রেয়াস আইয়ার।

Shreyas Iyer Breaks Silence on Asia Cup Snub

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: রাত পোহালেই এশিয়া কাপ। ভারতীয় ক্রিকেট দল নিজেদের অভিযান শুরু করবে ১০ তারিখ। তাদের প্রথম ম্যাচ সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে। ভারতের যাত্রা শুরুর আগে দল থেকে বাদ পড়া নিয়ে ক্ষোভ উগরে দিলেন শ্রেয়াস আইয়ার। একটি পডকাস্টে তিনি নিজের অবস্থান জানালেন এই বিষয়ে। তিনি পরিষ্কার করে দেন যে বিষয়টি অত্যন্ত হতাশাজনক (Shreyas Iyer)।

আরও পড়ুনঃ Barrackpore: জয়রাইড চলাকালীন চলন্ত গাড়ি থেকে গুলি, গ্রেফতার আইনের ছাত্র সহ ৩

শ্রেয়াস আইয়ার বলেন, “যখন আপনি জানেন যে আপনি দলে ও প্লেইং একাদশে থাকার যোগ্য, সেটা ভাবলে আরো বিরক্ত লাগে। তবে আমি এটাও মনে করি যে আরও একজন আমার মতই পারফর্ম করছে। দলকে প্রতিনিয়ত সাহায্য করছে ভালো খেলে। তাঁদের পাশে থাকা উচিত। আর মূল লক্ষ্য হলো টিমের জয়। সবাই খুশি যখন দল ম্যাচ জিতছে (Shreyas Iyer)।”

প্রাক্তন নাইট অধিনায়ক আরও বলেন, “আমি সততায় বিশ্বাসী। যদি আপনি সুযোগ নাও পান, তবুও এথিক্যালি আপনাকে আপনার কাজ করে যেতে হবে। এমন নয় যে আপনাকে যখন কেউ দেখছে, তখন আপনাকে পারফর্ম করতে হবে। যখন কেউ দেখছে না, তখনও আপনাকে আপনার কাজ চালিয়ে যেতে হবে। সেটাই সততা।” শ্রেয়াস নিজের অবস্থানের মাধ্যমে বুঝিয়ে দেন যে এতকিছু সত্বেও তিনি হাল ছাড়তে নারাজ (Shreyas Iyer)।

Bangla Jago fb page: https://www.facebook.com/Banglajagotvofficial

প্রসঙ্গত, এখনও পর্যন্ত আইসিসি টুর্নামেন্টগুলিতে বেশ ভালো পারফর্ম করেছেন শ্রেয়াস আইয়ার। গত বিশ্বকাপ ও গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁর ব্যাট থেকে এসেছে রান। শুধু তাই নয়, গত আইপিএলেও তাঁর খেলা ছিল দেখার মতো। এশিয়া কাপের দলে তিনি জায়গা না পাওয়ায় খুব্ধ হয়েছেন দেশের ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে প্রাক্তন তারকা সকলেই। অধিকাংশের মতে, তাঁকে সুযোগ দেওয়া উচিত ছিল (Shreyas Iyer)।