ad
ad

Breaking News

শিখর ধাওয়ান

ফের আলোচনায় শিখরের সংসার জীবন

Bangla Jago TV Desk : আয়েশা মুখোপাধ্যায়ের সঙ্গে শিখর ধাওয়ানের বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে আগেই । দিল্লির বিশেষ পরিবার আদালত শিখর-আয়েশার বিচ্ছেদে শিলমোহর দিয়েছে। ৩৮ বছর বয়সী এই ব্যাটসম্যানের কেন বিবাহ বিচ্ছেদ হলো ? তা নিয়ে জল্পণা রয়েছে তবে অস্ট্রেলিয়ান এই সুন্দরী  তার প্রেমিককে কথা দিয়েছিল  তিনি অস্ট্রেলিয়াতে যাবেন । ভারত অস্ট্রেলিয়া করতে গিয়েই সম্পর্কে […]

Bangla Jago TV Desk : আয়েশা মুখোপাধ্যায়ের সঙ্গে শিখর ধাওয়ানের বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে আগেই । দিল্লির বিশেষ পরিবার আদালত শিখর-আয়েশার বিচ্ছেদে শিলমোহর দিয়েছে। ৩৮ বছর বয়সী এই ব্যাটসম্যানের কেন বিবাহ বিচ্ছেদ হলো ? তা নিয়ে জল্পণা রয়েছে তবে অস্ট্রেলিয়ান এই সুন্দরী  তার প্রেমিককে কথা দিয়েছিল  তিনি অস্ট্রেলিয়াতে যাবেন । ভারত অস্ট্রেলিয়া করতে গিয়েই সম্পর্কে চিড় ধরে । শিখর কিছুদিন আগে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন।

এই ভিডিওতে, ধাওয়ান সশরীরে হাজির হয়ে একটি অজানা নম্বর থেকে ফোন কলে মহিলার সাথে তার কথোপকথনের পুরো বিষয়টি আনন্দের সাথে বর্ণনা করছেন। জল্পণা তুঙ্গে উঠেছিল তিনি কি  তাহলে  নতুন করে সংসার জীবন গুছিয়ে নিতে চলেছেন ?আসলে তা নয় । তবে ফ্যানরা ধাওয়ানের এই ভিডিওটি অনেক পছন্দ করছেন এবং তাদের প্রতিক্রিয়াও দিয়েছিলেন । ২০১২ সালে শিখরের সঙ্গে অস্ট্রেলিয়া নিবাসী বঙ্গকন্যা আয়েশার বিয়ে হয়। আয়েশার অবশ্য এটা দ্বিতীয় বিয়ে ছিল। তবে বিয়ের পর শিখর তাঁর প্রথমপক্ষের দুই কন্যাসন্তানকে দত্তক নেয়।

পরবর্তীকালে শিখর-আয়েশার একটি পুত্রসন্তান হয়। ২০১৯ সাল অবধি সম্পর্ক ঠিকঠাক চললেও ২০২০ থেকে তিক্ততা বাড়তে শুরু করে। শিখরের অভিযোগ, আয়েশা নাকি তাঁর সঙ্গে খুব বাজে আচরণ করতেন এবং প্রায় এক বছর সন্তানকে তাঁর থেকে দূরে সরিয়ে রেখেছিলেন। ক্রিকেট সম্পর্কে কথা বলতে গেলে, ২০২২ সালের ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে ভারতের হয়ে ধাওয়ান তার শেষ ম্যাচ খেলেছিলেন, তারপরে তাকে দল থেকে বাদ দেওয়া হয়।

 

FREE ACCESS