গ্রাফিক্স: নিজস্ব
Bangla Jago Desk: সম্প্রতি দিন কয়েক আগে আফগানিস্তানে পাক হামলার জেরে তিন ক্রিকেটারের মৃত্যুর ঘটনা ঘটেছে। যে ঘটনার পর তীব্র ধীক্কার জানিয়েছে গোটা বিশ্ব। এমনকি সমালোচনা করেছেন আফগান ক্রিকেটার রশিদ খান থেকে শুরু করে অন্যান্যরা। এর পর নড়েচড়ে বসেন আফগান ক্রিকেট কন্ট্রোল বোর্ড-ও। পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয় আসন্ন ত্রি-দেশীয় সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে আফগানিস্তান। এবার এই ঘটনায় মুখ খুললেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি (Afridi Reaction)।
আরও পড়ুন: শ্যামা পুজোর আকর্ষণ সাধক বামাক্ষ্যাপার জীবনী! কোথায় জানেন?
সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আফ্রিদি বলেন, ‘পাকিস্তানের নাগরিকরা আফগানিস্তানের মানুষদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি একটা বা দুটো বছর ধরে নয়। প্রায় ৫০-৬০ বছর ধরে এই কাজ পাকিস্তান নাগরিকরা করে আসছেন। আমি নিজেও করাচিতে প্রায় ৩৫০টি আফগান পরিবারের দেখাশুনো করি। যে ঘটনা ঘটেছে তা কল্পনা করা যায় না।’ (Afridi Reaction)
লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial
আফ্রিদির আরও সংযোজন, ‘পাকিস্তান এবং আফগানিস্তান দুটো প্রতিবেশী দেশ। কাজেই দুই দেশের মানুষের উচিত নিজেদের মধ্যে সমন্বয় সাধন করে চলা। আমার আশা আগামী দিনে এটা বজায় রাখবে দুই দেশের নাগরিকরাই।’ (Afridi Reaction)
অর্থ্যাৎ আফ্রিদি মন থেকে কিছুতেই মেনে নিতে পারছেন না আসন্ন ত্রি-দেশীয় সিরিজ থেকে আফগানিস্তানের নাম প্রত্যাহারের বিষয়টি। এই প্রসঙ্গে তিনি জানান, ‘আফগানিস্তানের উচিত ছিল আমাদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করা। কথা বলা, কিন্তু আপনারা সেটা করলেন না।’
এদিকে আফ্রিদির এমন বক্তব্য শোনার পর ক্রিকেট বিশেষজ্ঞ ও রাজনৈতিক মহলের একটা অংশ মনে করছেন, আসলে ‘অপারেশন সিঁদুরের’-র পর আন্তর্জাতিক মহলে একঘরে হয়ে যাওয়া পাকিস্তানের হয়ে আফ্রিদি যে কিছুটা প্রলেপ দেওয়া ছাডা আর কিছুই নয়। (Afridi Reaction)