চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: ভারতীয় ক্রিকেটে আপাতত সবচেয়ে বড় গুঞ্জন প্রাক্তন কিংবদন্তি ওপেনার বীরেন্দ্র শেহবাগ (Virender Sehwag) এবং তাঁর স্ত্রী আরতি আহলাওয়াত-এর (Aarti Ahlawat) বিচ্ছেদকে ঘিরে। দীর্ঘ ২০ বছরের দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটতে চলেছে বলে জোর জল্পনা। আর এই জল্পনার আগুনে ঘি ঢেলেছে সম্প্রতি BCCI-এর নতুন সভাপতি হওয়া শেহবাগের দীর্ঘদিনের বন্ধু মিঠুন মানহাস-এর (Mithun Manhas) সঙ্গে আরতির সম্পর্কের গুঞ্জন। যদিও এই বিষয়ে শেহবাগ, আরতি বা মানহাস—কারও পক্ষ থেকেই এখনও কোনো সরকারি ঘোষণা আসেনি, তবে পরিস্থিতি দিন দিন ঘোরালো হচ্ছে। বেশ কয়েক মাস আগেই শেহবাগ এবং আরতি ইনস্টাগ্রামে একে অপরকে ‘আনফলো’ (unfollow) করে দিয়েছেন বলে জানা যায়। আর এরপরই তাঁদের সম্পর্কের অবনতি নিয়ে কানাঘুষো শুরু হয়। একাধিক সূত্রের দাবি, তারকা দম্পতি দীর্ঘদিন ধরেই আলাদা থাকছেন এবং তাঁদের মধ্যে তালাক (Divorce) প্রায় নিশ্চিত (Sehwag Divorce Rumors)।
virendra sehwag wife cheated with
his bestfriend Mithun Manhasboth virendra Sehwag’s son follow
their mothers affair partner & like
his insta postsdamn man virendra sehwag may
have won on field but lost in lifecan’t even imagine sons betraying
their own father. pic.twitter.com/fV3k8ANIe5— umar akmel (@urmommyfan_) October 8, 2025
গত বছর দীপাবলির সময় শেহবাগের সোশ্যাল মিডিয়া পোস্টেও এই দূরত্বের ইঙ্গিত মিলেছিল। তিনি তাঁর মা এবং দুই ছেলে আর্যবীর (Aryavir) ও বেদান্ত-এর (Vedant) সঙ্গে ছবি দিলেও, আরতি তাতে অনুপস্থিত ছিলেন, যা ভক্তদের নজর এড়ায়নি। এই ব্যক্তিগত জীবনে ঝামেলার গুঞ্জনের মধ্যেই নতুন করে জল্পনা শুরু হয়েছে, যখন বীরেন্দ্র শেহবাগের ঘনিষ্ঠ বন্ধু এবং সম্প্রতি BCCI-এর সভাপতি হওয়া মিঠুন মানহাসের নাম এই বিতর্কে উঠে আসে। গত আগস্ট মাসে রজার বিনি পদত্যাগ করার পর, সেপ্টেম্বর ২০২৫-এ প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস আনুষ্ঠানিকভাবে বোর্ডের সভাপতির দায়িত্ব নেন। এর পরপরই এই গুঞ্জন আরও তীব্র হয়। জল্পনাকে আরও উসকে দেন ক্রীড়া সাংবাদিক অভিষেক ত্রিপাঠী। ৭ অক্টোবর, ২০২৫-এ তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ক্রিপ্টিক মেসেজ (cryptic message) পোস্ট করেন। তিনি ২০০৯ সালের দীনেশ কার্তিক-মুরলী বিজয় বিতর্কের প্রসঙ্গ টেনে ইঙ্গিতে বোঝাতে চান যে ক্রিকেটের দুনিয়ায় আরও একবার এমন ঘটনা ঘটতে চলেছে। তাঁর এই পোস্ট দ্রুত ভাইরাল হয়ে যায় (Sehwag Divorce Rumors)।
Virendra Sehwag-Mithun Manhas
100% Confirmed https://t.co/9ADQqrgMu7 pic.twitter.com/91uXHbsq37
— कट्टर INDIA समर्थक 🦁🇮🇳 ™ (@KKRWeRule) October 7, 2025
এছাড়া, শেহবাগ এবং আরতির দুই ছেলে আর্যবীর ও বেদান্তের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে মিঠুন মানহাসকে ফলো করতে দেখা যায়। মানহাসের সঙ্গে আরতির ২০২১ সালের একটি পুরনো ছবিও অনলাইনে নতুন করে ছড়িয়ে পড়েছে, যা গুঞ্জনকে আরও উসকে দিচ্ছে। বীরেন্দ্র শেহবাগ এবং আরতি আহলাওয়াতের বিয়ে হয়েছিল ২০০৪ সালে। তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলির বাড়িতে তাঁদের জমকালো বিয়ের অনুষ্ঠান হয়েছিল। তাঁদের একসময় ক্রিকেটের সবচেয়ে স্থিতিশীল দম্পতি হিসেবে দেখা হতো। কিন্তু দীর্ঘ ২০ বছর পর এই সম্পর্ক ভেঙে যাওয়ার খবরে অনেকেই মর্মাহত। যদি এই বিচ্ছেদের খবর সত্য হয়, তাহলে তাঁরাও সেই সব সেলিব্রেটি দম্পতির তালিকায় যুক্ত হবেন, যাঁদের দীর্ঘদিনের দাম্পত্য শেষ পর্যন্ত ভাঙনের মুখে এসে দাঁড়িয়েছে (Sehwag Divorce Rumors)।