চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: ডুরান্ডে ইতিমধ্যেই দুরন্ত পারফরম্যান্স করে কোয়ার্টার ফাইনালে জায়গা পাকা করে নিয়েছে ইস্টবেঙ্গলের সিনিয়র ফুটবলাররা (Sayan Goals)। তা বলে সায়ন-নাসিবরাই বা পিছিয়ে থাকবেন কেন। ডার্বি জয়ের পর একটা ম্যাচে পয়েন্ট নষ্ট করলেও শেষ মেষ ছন্দে ফিরেছেন তারাও। এখন যেন স্বমহিমায় দেখা যাচ্ছে বিনো জর্জের দলও। মঙ্গলবার ম্যাচে ম্যাচে ৩-০ গোলে জয় পেল মশাল বাহিনী।
[আরও পড়ুন: Fatal Accident: বাসন্তী হাইওয়েতে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ইঞ্জিনভ্যান চালক, চাঞ্চল্য ভাঙড়ে]
মঙ্গলবার নৈহাটির বঙ্কিমাঞ্জলী স্টেডিয়ামে কলকাতা প্রিমিয়ার লিগের ম্যাচে মাঠে নেমেছিল ইস্টবেঙ্গল। সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল মেহতাব হোসেনের প্রশিক্ষণাধীন রেলওয়ে এফসি। একটা সময় ময়দানের তিন প্রধানের ঘুম কেড়ে নেওয়া রেল দল এখন অতীতের ছায়ামাত্র। তবুও লাল-হলুদকে গোলের দেখা পেতে অপেক্ষা করতে হল ২৫ মিনিট পর্যন্ত। ২৬ ও ২৮ মিনিটে লাল-হয়ে জোড়া গোল করেন উইঙ্গার সায়ন বন্দ্যোপাধ্যায়। সুযোগ নষ্ট না করলে আরও ব্যবধানেই জিততে পারত বিনো জর্জের দল (Sayan Goals)।
এদিন ম্যাচে ইস্টবেঙ্গলের মাঝমাঠকে নিয়ন্ত্রণ করার দায়িত্বে ছিলেন সৌভিক চক্রবর্তী,। ডিফেন্ডেস সিনিয়র বলতে প্রভাত লাকড়া। আর ফরোয়ার্ডে সায়ন ও ডেভিড, বিষ্ণু। ম্যাচের প্রথমার্ধেই দুটো গোল হজম করে ফেলে মেহেতাবের দল। দুটি গোলই করেন সায়ন বন্দ্যোপাধ্যায়। এরপর ম্যাচের অতিরিক্ত সময়ে এসে ফের রেল দলের জাল কাঁপিয়ে জয় নিশ্চিত করে দেন নাসিব (Sayan Goals)।
[আরও পড়ুন: “লোকসভা ভাঙা হোক”, SIR ইস্যু নিয়ে মন্তব্য অভিষেকের]
ম্যাচ জিতে ৯ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে গ্রুপ এ থেকে লিগ টেবিলের শীর্ষে উঠে এল বিনো জর্জের দল। দ্বিতীয় স্থানে রয়েছে সুরুচি সংঘ। সবুজ-মেরুন রয়েছে পঞ্চম স্থানে। অপর ম্যাচে ডায়মন্ডহারবার ৪-০ গোলের ব্যবধানে পরাজিত করে কলকাতা পুলিশকে (Sayan Goals)। তবে পুলিশ এসির বিরুদ্ধে ২-২ গোলে ম্যাচ শেষ করে নিউ আলিপুর সুরুচি সংঘ। অপর ম্যাচে জয়ের মুখ দেখে বিএসএস। তারা ২-০ গোলের ব্যবধানে পরাজিত করে পাঠচক্রকে।