চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: ব্রাজিলিয়ান উইঙ্গার সাভিনহোর সঙ্গে নতুন চুক্তি সারল ম্যাঞ্চেস্টার সিটি। শুক্রবার দুই পক্ষের চুক্তি স্বাক্ষরিত হয়। সূত্রের খবর, নতুন চুক্তিপত্রে নেইমারদের দেশেরে উইঙ্গারটির সঙ্গে ইংল্যান্ড ক্লাবটির চুক্তি হয়েছে ২০৩১ সাল পর্যন্ত। এখানেই শেষ নয়, এর সঙ্গে বিকল্প হিসেবে থাকছে আরও ১২ মাস চুক্তি বৃদ্ধি করার পথ-ও।(Savinho Contract)
প্রসঙ্গত, গত বছর সাভিনহোকে দলে নিতে ঝাঁপিয়েছিল টটেনহ্যাম। কিন্তু সিটির পক্ষ থেকে পরিষ্কার ঘোষণা করা হয়েছিল, সাভিনহোকে দলে নিতে হলে ৭০ মিলিয়ন পাউন্ড দিতে হবে। ফলে ইচ্ছা থাকলেও উপায় হয়নি স্পার্সদের।
উল্লেখ্য, গত মরসুমে ২১ বছর বয়সী এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার ৪৮টি ম্যাচে ১৩টি অ্যাসিস্ট সহ মোট ৩টি গোল করেছিলেন। এদিকে সিটির সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির পর সাভিনহো সাংবাদিকদের বলেন, ‘ম্যাঞ্চেস্টার সিটির মত ক্লাবের সঙ্গে নিজেকে আরও দীর্ঘমেয়াদী সময় যুক্ত থাকতে পারব জেনে দারুণ অনুভূতি হচ্ছে। আমার তরফ থেকে ক্লাবকর্তাদের কাছে কৃতজ্ঞতা জানাই আমার প্রতি আস্থা ও বিশ্বাস রাখার জন্য। আশাকরি ক্লাবকে চলতি মরসুমে অনেক কিছুই দিতে পারব। তবে ক্লাবের জার্সিতে সেরাটা দেওয়ার জন্য আমার চেষ্টার কোনও ত্রুটি থাকবে না। ’(Savinho Contract)
সাভিনহো ব্রাজিলের জার্সি গায়ে মোট ১৩ ম্যাচ খেলেছেন। ইউরোপের ফুটবলে তাঁর যাত্রা শুরু হয়েছিল লা লিগার ক্লাব জিরোনা থেকে। এই ক্লাবের জার্সি গায়েই তিনি জিরোনাকে চ্যাম্পিয়ন্স লিগে পৌঁছে দিয়েছিলেন। এবং এক্ষেত্রে তাঁর অবদান অনস্বীকার্য। তারপরই তাঁকে ৩১ মিলিয়ন পাউন্ড দিয়ে দলে নিয়ে নেয় ম্যান সিটি। এখন দেখা যাক চলতি মরসুমে সিটির জার্সিতে নিজেকে সাভিনহো কতটা মেলে ধরতে পারেন।(Savinho Contract)