ad
ad

Breaking News

Sarfaraz Khan

Sarfaraz Khan: ইংল্যান্ডের মাটিতে দুরন্ত শতরান সরফরাজের

কিন্তু সেই টেস্ট দলে জাতীয় দলে ব্রাত্যই থেকে গিয়েছেন সরফরাজ।

sarfaraz khan century india a county match

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: শনিবার ভারতীয় এ দলের হয়ে বেকেনহ্যামের কেন্ট কাউন্টি ক্রিকেট আন্তঃদলীয় ম্যাচে ব্যাট হাতে দুরন্ত শতরান করলেন সরফরাজ খান (Sarfaraz Khan)। মাত্র ৭৬টি বল খেলে নিজের শতরান পূর্ণ করে অপরাজিতও থাকলেন তিনি। তাঁর এই শতরান ছিল যেন নির্বাচকদের প্রতি যাবতীয় বঞ্চনার প্রতীক।

চলতি মাসের ২০ তারিখ থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। কিন্তু সেই টেস্ট দলে জাতীয় দলে ব্রাত্যই থেকে গিয়েছেন সরফরাজ। ভারতীয় দলের ব্যাটারের প্রতিটি শটই যেন বলে দিচ্ছিল। তাঁকে জাতীয় দল থেকে বাদ দেওয়াটা কতটা ভুল সিদ্ধান্ত নির্বাচকদের। সরফরাজের এই ইনিংস সাজানো ছিল ১৫টি চার ও দুটি ছয়ের সাহায্যে।

[আরও পড়ুনঃ Karnataka: কর্নাটকে ভারী বৃষ্টিপাত, জারি রেড অ্যালার্ট]

প্রথম দিনের ম্যাচে শুভমন ও কেএল রাহুলকে যেমন ছন্দে দেখা গেল, তেমনই ক্রিজে এসে যেন সরফরাজ (Sarfaraz Khan) যেন নিজেকে মেলে ধরলেন পুরনো ছন্দে। এর আগেও তাঁকে প্রথম ম্যাচেও একইভাবে জ্বলে উঠতে দেখা গিয়েছিল। সেবার সরফরাজের ব্যাট থেকে সেঞ্চুরি আসেনি অল্পের জন্য। মাত্র ৯২ রানেই তাঁকে থামতে হয়েছিল। কিন্তু  এবার সেই আশা পূরণ করে ফেললেন এই মুম্বই ব্যাটার।

[লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial/]

সরফরাজ ভারতের হয়ে মোট ছটি টেস্ট খেলেছেন। তার মোট রান ৩৭১। গড় ৩৭.১০। তবে তাঁর স্মরণীয় ইনিংস গত বছর ঘরের মাঠে নিউজিল্যন্ডের বিপক্ষে খেলেছিলেন তিনি। সেবার কিউয়িদের বিপক্ষে ১৫০ রান করেছিলেন সরফরাজ।