চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: মাত্র কিছুদিন আগের কথা। সোশ্যাল মিডিয়ায় পুরুষ ক্রিকেটার উদ্দেশ্য করে গুরুত্বপূর্ণ অভিযোগ করেছিলেন সঞ্জয় বাঙ্গারের কন্যা আনয়া বাঙ্গার। কর্মসূত্রে যিনি ইংল্যান্ডের বাসিন্দা। তবে সম্প্রতি তিনি দেশে ফিরেছন। এরই মধ্যে গত সোমবার অনায়াকে দেখা গেল ভারতীয় ক্রিকেটার সরফরাজ খানের সঙ্গে। আনয়া লিঙ্গ পরিবর্তনের আগে সরফরাজের সঙ্গে একসঙ্গে ক্রিকেট খেলতেন।
View this post on Instagram
আনয়া ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সরফরাজের সঙ্গে কাটানো বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তার মধ্যে একটি ছবিতে দেখা যাচ্ছে একটি কালো গাড়ির মাথায় বসে রয়েছেন অনয়া ও সরফরাজ। এবং গাড়ির ভিতরে চালকের আসনে বসে রয়েছেন সরফরাজের বাবা। এই ছবি পোস্টের মাধ্যমে আনায়া বুঝিয়ে দিয়েছেন খান পরিবারের সঙ্গে তাঁর গভীর সম্পর্কের কথা।
ছবির ক্যাপশনে আনায়া লেখেন, ‘ফোন ধরার আগে আমরা দুজনে ক্রিকেট ব্যাট হাতে তুলে নিয়েছিলাম। আমাদের বন্ধুত্ব শুরু থেকেই। মুশির তোমাকে খুব মিস করছি।’ চলতি আইপিএল-এর মেগা নিলামে কোনও দলই পাননি সরফরাজ খান। অথচ তাঁর ভাই মুশির খানকে দলে নিয়েছে শ্রেয়স আইয়ারের পঞ্জাব কিংস। তাই মুশিরের সঙ্গে দখা হয়নি আনায়ার। সরফরাজের সঙ্গেই বেশ কিছুটা সময় কাটান তিনি।
মাত্র কিছুদিন আগে এক ওয়েবসাইটকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সঞ্জয় কন্যা বলেন, ‘আমার জীবনে আমি যেমন অনেকের সাহায্য পেয়েছি, ঠিক তেমনি হেনস্থার-ও শিকার হয়েছি। কিছু ক্রিকেটার আমাকে নগ্ন ছবি পাঠাতেন। এমনকি গালিও দিয়েছিলেন একজন ক্রিকেটার। আবার সেই ক্রিকেটারই আমার পাশে বসে ছবি তুলতে চেয়েছিলেন।’
উল্লেখ্য, গত নভেম্বর মাসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের লিঙ্গ পরিবর্তনের খবর জানিয়েছিলেন আনায়া। আনায়া হরমোন রিল্পেসমেন্ট থেরারি শুরু করেছিলেন ২০২৩ সালে। তারপর তো বাকিটা ইতিহাস।