ad
ad

Breaking News

Saina Nehwal

Saina Nehwal: শেষ হল সাইনা–কাশ্যপ যুগল কাহিনি, ইনস্টাগ্রামে বিচ্ছেদের ঘোষণা

প্রায় এক দশকের প্রেমপর্বের পর ২০১৮ সালের ১৪ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা।

saina-nehwal-parupalli-kashyap-divorce-2025

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: বিয়ে ভাঙল সাইনা নেহওয়ালের। দীর্ঘ সাত বছরের দাম্পত্যের ইতি পড়ল। অলিম্পিক পদকজয়ী ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল (Saina Nehwal) ও পারুপল্লি কাশ্যপ তাঁদের বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। সামাজিক মাধ্যমে ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে নিজেই এই খবর জানান সাইনা। তিনি লেখেন, ‘ জীবন মাঝেমাঝে আমাদের বিভিন্ন দিকে নিয়ে যায়। অনেক চিন্তা-ভাবনার পর কাশ্যপ ও আমি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা একে অপরের জন্য শান্তি, বৃদ্ধি এবং নিরাময় বেছে নিচ্ছি। অতীতের স্মৃতির জন্য কৃতজ্ঞ এবং ভবিষ্যতের জন্য শুভকামনা রইল। আমাদের ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান জানানোর জন্য সবাইকে ধন্যবাদ।’ রবিবার মধ্যরাতে ডিভোর্সের খবর প্রকাশ্যে আসার ৬ ঘণ্টা আগেই নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডলে একটি পোস্ট করেন পারুপল্লি কাশ্যপ। সেখানে দেখা যায় বন্ধু-বান্ধবীদের সঙ্গে খোশমেজাজেই রয়েছেন তিনি।

[আরও পড়ুনঃ Nabanna Protest: মিলল মুখ্যসচিবের সঙ্গে সাক্ষাতের অনুমতি, নবান্নমুখী ১৮ জন]

 ২০০৫ সাল থেকে গোপীচাঁদ ব্যাডমিন্টন অ্যাকাডেমিতে একসঙ্গে অনুশীলন শুরু করেন সাইনা ও কাশ্যপ। প্রায় এক দশকের প্রেমপর্বের পর ২০১৮ সালের ১৪ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। যদিও তাঁদের দাম্পত্যজীবন ছিল বেশ ব্যক্তিগত এবং ক্যামেরার আড়ালে, তবে ব্যাডমিন্টনপ্রেমী ভারতীয়দের কাছে এই জুটির সম্পর্ক ছিল এক অনুপ্রেরণার গল্প। তাই এই হঠাৎ বিচ্ছেদের খবরে ভক্তরা সকলেই বিস্মিত। বলা বাহুল্য, ২০০৮ সালে বিডব্লিউএফ ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপ জয়ী হন সাইনা নেহওয়াল। এরপর  ২০১২ লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ পদক।  ভারতের প্রথম মহিলা শাটলার হিসেবে বিশ্ব র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে রয়েছেন তিনি। পেয়েছেন অর্জুন পুরস্কার (২০০৯), খেলরত্ন (২০১০)। ২০১২ লন্ডন অলিম্পিকে পুরুষদের সিঙ্গলসে প্রথম ভারতীয় হিসেবে কোয়ার্টার ফাইনালে কমনওয়েলথ গেমসে (২০১৪) সোনার পদক জয় করেছিলেন সাইনা। (Saina Nehwal)

[লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial/]

 উল্লেখ্য, সাইনা ও কাশ্যপের বিচ্ছেদ যেন ভারতীয় ক্রীড়াঙ্গনের এক যুগের পরিসমাপ্তি। তাঁদের জুটি কেবল কোর্টেই নয়, জীবনের মঞ্চেও বহু মানুষের কাছে ছিল এক উদাহরণ। তবে সম্পর্ক ভেঙে গেলেও তাঁরা পরস্পরের প্রতি সম্মান রেখে এগিয়ে চলার যে সিদ্ধান্ত নিয়েছেন। (Saina Nehwal)