ad
ad

Breaking News

Ronaldo Engagement

Ronaldo Engagement: কবে, কোথায় বসতে পারে রোনাল্ডো জর্জিনার বিয়ের আসর?

অবশেষে মাত্র কয়েকদিন আগে বান্ধবীকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিলেন সিআর সেভেন।

Ronaldo Engagement: Ronaldo and Georgina Spark Wedding

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে তাঁর বান্ধবী জর্জিনা রড্রিগেজের পরিচয়টা দীর্ঘ ৯ বছরের। তারপর অবশেষে মাত্র কয়েকদিন আগে বান্ধবীকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিলেন সিআর সেভেন। বন্ধুর কাছ থেকে সাতপাঁকে বাঁধা পড়ার এমন প্রস্তাবে সম্মতিও দিয়েছেন জর্জিনা। তারপরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বনাম জর্জিনার বাগদানের ছবি। এখানেই শেষ নয়, তাঁদের দু’জনের আংটি পড়ানোর ছবি ভাইরাল হওয়ার পর বিশ্ব ফুটবলের আঙিনায় তাঁর ভক্তদের একটাই প্রশ্ন, এবার কবে, কোথায় বিয়ের আসর বসবে এই দুইজন (Ronaldo Engagement)?

আরও পড়ুনঃ The Bengal Files: মুক্তির আগেই বিতর্কে বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য বেঙ্গল ফাইলস’, আইনি নোটিশ পেলেন পরিচালক

এই বিষয়ে সিআর সেভেন বা জর্জিনার পরিবারের পক্ষ থেকে সরকারিভাবে কিছু না জানানো হলেও, এক প্রখ্যাত স্প্যানিশ সাংবাদিক জানান, ‘ওদের দুজনের বাগদান পর্ব সারার পর থেকেই আমি জর্জিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে কথা বলেছি। কিন্তু বিয়ের তারিখটা নিয়ে এখনও ওরা প্রকাশ্যে আনতে চাইছেন না। আমার যতদূর মনে হয়, খুব সম্ভবত রোনাল্ডো এবং জর্জিনা ২০২৬ সালের জুলাই মাসের আগে বিয়ের আসরে বসছেন না। বিয়ের আসর খুব সম্ভবত পর্তুগালেই বসতে পারে। সামনের বছর বিশ্বকাপ ফুটবল রয়েছে। ফুটবলের এই মেগা ইভেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই। তারপরই হয়ত জর্জিনার সঙ্গে সাতপাঁকে বাঁধা পড়ার দিন ঘোষণা করতে পারেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Ronaldo Engagement)।’

Bangla Jago fb page: https://www.facebook.com/Banglajagotvofficial

এদিকে রোনাল্ডো তাঁর হবু স্ত্রীকে যে আংটি উপহার দিয়েছেন তা নিয়েও চলছে জোর গুঞ্জন। এই প্রসঙ্গে ওই স্প্যানিশ সাংবাদিক জানান, ‘আমি ঘনিষ্ঠ মহল সূত্রে আরও খবর পেয়েছি পর্তুগিজ তারকা শুধু ওই আংটিই উপহার দেননি জর্জিনাকে। তার সঙ্গে দিয়েছেন একটি পোর্শে গাড়ি এবং দুটি দামি ঘড়িও (Ronaldo Engagement)।’