ad
ad

Breaking News

Rohit Sharma

Rohit Sharma: ঘরোয়া ট্রফিতে রোহিত-বিরাটকে খেলার নির্দেশ বোর্ডের, হিটম্যান রাজি হলেও, জল্পনা কোহলিকে নিয়ে

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একদিনের সিরিজে রোহিত-বিরাটকে দলে সুযোগ পেতে হলে এখন তাঁদের সামনে থাকা একমাত্র বিজয় হাজারে ট্রফিতে ভাল পারফরম্যান্স করতে হবে

Rohit Sharma Confirms Vijay Hazare Trophy Play

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: টেস্ট ও টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নিয়ে নিয়েছিলেন রোহিত ও বিরাট। এখন তাঁদের সামনে রয়েছে শুধুই একদিনের ক্রিকেট। কিন্তু সেই ফরম্যাটের ক্রিকেটেও ‘রো-কো’ জুটিকে দেশের জার্সিতে দেখা যাবে কি না, তা নিয়েই এখনও সন্দেহ রয়েছে। কেননা ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে দেশের জার্সিতে খেলতে হলে ঘরোয়া ট্রফিতে পারফরম্যান্স করতে হবে। অর্থ্যাৎ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একদিনের সিরিজে রোহিত-বিরাটকে দলে সুযোগ পেতে হলে এখন তাঁদের সামনে থাকা একমাত্র বিজয় হাজারে ট্রফিতে ভাল পারফরম্যান্স করতে হবে (Rohit Sharma)।

আরও পড়ুনঃ Delhi Air Quality Index: বিষাক্ত ধোঁয়ার কবলে রাজধানী, AQI ৪৩০ পার!

সংবাদ মাধ্যম সূত্রে খবর, বোর্ডের এই নির্দেশের পরই রোহিত তাঁর মতামত জানিয়েছে দিয়েছেন। এবং তিনি আসন্ন বিজয় হাজারে ট্রফিতে খেলবেন বলেই মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তাদের কাছে জানিয়ে দিয়েছেন। পাশাপাশি রোহিত আরও জানিয়ে দিয়েছেন যে চলতি মাসের ২৬ তারিখ থেকে শুরু হওয়া সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও খেলবেন বলে জানিয়ে দিয়েছেন। কিন্তু রোহিত তাঁর অবস্থান স্পষ্ট করলেও, জল্পনা বাড়ল বিরাটকে নিয়ে। কেননা এখনও অবধি তিনি আদৌ কি করবেন, তা স্পষ্ট করেননি (Rohit Sharma)।

Bangla Jago fb page: https://www.facebook.com/Banglajagotvofficial

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার-গাভসকর ট্রফিতে ব্যর্থ হওয়ার পর ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড যখন ঘরোয়া ট্রফিতে খেলার ফতোয়া জারি করেছিল, সেই সময় বোর্ডের নির্দেশ মেনে নিয়ে রঞ্জি ট্রফিতে খেলেছিলেন বিরাট ও রোহিত দুজনেই। এবং একটি করে ম্যাচও খেলেছিলেন তাঁরা। এখন দেখার বিরাট বোর্ডের এই সিদ্ধান্ত মানেন কি না (Rohit Sharma)।