ad
ad

Breaking News

Rohit Sharma

Rohit Sharma: রেকর্ড গড়ে শীর্ষে রোহিত শর্মা! আইসিসি একদিনের ম্যাচের ক্রম তালিকায় এক নম্বরে প্রাক্তন ভারত অধিনায়ক

এতদিন ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার একদিনের ম্যাচের ব্যাটারদের তালিকায় শীর্ষে ছিলেন শুভমন গিল।

Rohit Sharma Becomes No.1 ODI Batter at Age 38

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: বুধবার আইসিসি প্রকাশ করল একদিনের ম্যাচে ব্যাটারদের ক্রম তালিকা। সেই তালিকায় এক নম্বরে উঠে এলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ৩৮ বছর ১৮২ দিন বয়সে রোহিত এই তালিকার এক নম্বর স্থান দখল করলেন। এতদিন ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার একদিনের ম্যাচের ব্যাটারদের তালিকায় শীর্ষে ছিলেন শুভমন গিল। এবার তাঁকে নেমে যেতে হল তিন নম্বর স্থানে। দুই নম্বরে রয়েছেন আফগান ক্রিকেটার ইব্রাহিম জর্ডানে। রোহিতের মোট রেটিং পয়েন্ট হল ৭৮১। ইব্রাহিম ও শুভমনের রেটিং পয়েন্ট হল যথাক্রমে ৭৬৪ ও ৭৪৫ (Rohit Sharma)।  

আরও পড়ুনঃ হরিয়ানার কিশোরীকে গণধর্ষণ! পলাতক ৪ অভিযুক্ত

প্রসঙ্গত, ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন রোহিতের এই উত্থানের পিছনে অবশ্যই রয়েছে সদ্য শেষ হওয়া ভারত বনাম অস্ট্রেলিয়ার একদিনের ম্যাচে দুরন্ত পারফরম্যান্স। তিন ম্যাচে রোহিতের মোট রান ২০২। পাশাপাশি রয়েছে সিডনির ম্যাচের শতরান-ও (Rohit Sharma)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/

রোহিত-শুভমন ছাড়াও তালিকার তিন নম্বরে রয়েছেন প্রাক্তন পাক অধিনায়ক বাবর আজম। তাঁর রেটিং পয়েন্ট হল ৭৩৯। তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেটার ডেরি মিচেল। কিউয়ি ক্রিকেটারের রেটিং পয়েন্ট ৭৩৪। রোহিত তালিকার এক নম্বরে উঠে এলেও বিরাটকে সন্তুষ্ট থাকতে হল ছয় নম্বর স্থান নিয়েই। তাঁর সংগ্রহ ৭২৫ পয়েন্ট। এরপর তালিকায় পর পর রয়েছেন আসালাঙ্কা, হ্যারি ট্যাকটর, শ্রেয়স আইয়ার এবং সাই হোপ (Rohit Sharma)।