চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: একদিনের ক্রিকেটে ব্যাটিং তালিকার শীর্ষস্থান ধরে রাখলেন রোহিত শর্মা। একই সঙ্গে টিম ইন্ডিয়ার আর এক ব্যাটার বিরাট কোহলিও এগোলেন বেশ খানিকটা। এবং রোহিত-বিরাটের পাশাপাশি তালিকার প্রথম দশে স্থান পেয়েছেন আরও দুই ব্যাটার।
প্রসঙ্গত, গত কয়েকদিন আগে বিশ্বের সবচেয়ে বেশি বয়স্ক ক্রিকেটার হিসেবে এক নম্বর স্থান অধিকার করেছেন হিটম্যান। এর পাশাপাশি অস্ট্রেলিয়ার বিপক্ষে একদিনের সিরিজে দুরন্ত পারফরম্যান্সের সুবাদে বুধবার প্রকাশিত ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার একদিনের ক্রিকেটের তালিকায় নিজের প্রথম স্থানটি ধরে রাখতে পেরেছেন রোহিত। হিটম্যানের রেটিং হল ৭৮১।
রোহিতের পাশাপাশি এই তালিকায় এক ধাপ এগিয়েছেন বিরাট কোহলি। ষষ্ঠ স্থান থেকে পঞ্চম স্থানে এসেছেন বিরাট। তাঁর রেটিং পয়েন্ট হল ৭২৫। বিরাটের এক ধাপ আগে অর্থ্যাৎ চতুর্থ স্থানে রয়েছেন শুভমন। তাঁর রেটিং ৭৪৫। এদের পর রয়েছেন আর এক ভারতীয় ব্যাটার। তিনি হলেন শ্রেয়স আইয়ার।
এছাড়া তালিকায় প্রথম দশের বাকি ব্যাটাররা হলেন, ইব্রাহিম জারদান, ড্যারি মিচেলরা। উল্লেখ্য, এই তালিকায় যেখানে ভারতীয় চারজন ব্যাটার প্রথম দশে স্থান করে নিয়েছেন, সেখানে ক্রমশ পিছিয়ে পড়ছেন পাক ব্যাটররা। পাক ব্যাটারদের মধ্যে তালিকায় প্রথম পাঁচে ছিলেন বাবর আজম। কিন্তু এবারই প্রথম নিজের স্থান ধরে রাখতে পারেলন না তিনি। তাঁর স্থান হল সাত নম্র স্থানে।