নিজস্ব চিত্র
Bangla Jago Desk: ইন্ডিয়ান্স ওমেন লিগে জয় পেল ইস্টবেঙ্গল। শনিবার বেঙ্গালুরুতে আয়োজিত ম্যাচে লাল-হলুদের প্রমীলা বাহিনী ২-০ গোলে হারাল কিকস্টার্ট এফসি-কে। ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন আশালতাদেবী ও সুলঞ্জনা রাউল।

শনিবার ম্যাচে বিরতির আগেই লাল-হলুদকে এগিয়ে আশালতাদেবী। এরপর দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে ব্যবধান বাড়িয়ে জয় নিশ্চিত করে দেন সুলঞ্জনা রাউল। ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখল লেসলি ক্লডিয়াস সরণীর শতাব্দী প্রাচীন ক্লাবটি। তাদের সংগ্রহ ৮ ম্যাচে ২১ পয়েন্ট।

[আরও পড়ুন: বাঁশদ্রোণীতে পারিবারিক সমস্যা মেটাতে এসে মার খেলেন পাড়ার ক্লাবের সদস্যরা]
এদিন ম্যাচে প্রথম সুযোগটা পেয়েছিল ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ দল-ই। কিন্তু সেই সুযোগ তারা হাতছাড়া করায় পরে আর গোলের দেখা পায়নি। ফিলোমেনা আবাকাহর নেওয়া শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

এরপরই খোলস ছেড়ে বেরিয়ে আসেন ইস্টবেঙ্গল মহিলা ফুটবলাররা। তাদের ক্রমাগত আক্রমণে তখন আর আক্রমণে আসার সুযোগ পায়নি কিকস্টার্ট এফসির ফুটবলাররা। এমনকি লাল-হলুদের বেশ কয়েকটি আক্রমণ প্রতিপক্ষ দলের গোলরক্ষককে বেশ কয়েকটি দুরন্ত সেভ করে দলকে রক্ষা করতে হয়। না হলে অনেক আগেই প্রথম গোলের সন্ধান পেয়ে যেত ইস্টবেঙ্গল। জয় পেলেও প্রথম গোলের জন্য ইস্টবেঙ্গলকে রেড-গোল্ড ব্রিগেডকে অপেক্ষা ৩৫ মিনিট পর্যন্ত।