ad
ad

Breaking News

Real Victory

Real Victory: অবশেষে দ্বিতীয় ম্যাচেই জয়ের সরণীতে ফিরল রিয়াল

৩-১ গোলের ব্যবধানে রিয়াল পরাজিত করল পাচুকা-কে। ম্যাচে রিয়ালের হয়ে স্কোরশিটে নাম তোলেন জুডে বেলিংহ্যাম, গুলের এবং ভালভার্দে।

Real Victory: Madrid Returns to Winning Ways with 3-1 Victory

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: চলতি বছরের ক্লাব বিশ্বকাপের শুরুটা ভাল হয়নি রিয়াল মাদ্রিদের (Real Victory)। আল হিলালের সঙ্গে ১-১ গোলে ম্যাচ শেষ করতে হয়েছিল জ্যাবি আলানসোর দলকে। কিন্তু দ্বিতীয় ম্যাচে এসেই জয়ের সরণীতে ফিরল মাদ্রিদের ক্লাবটি। ৩-১ গোলের ব্যবধানে রিয়াল পরাজিত করল পাচুকা-কে। ম্যাচে রিয়ালের হয়ে স্কোরশিটে নাম তোলেন জুডে বেলিংহ্যাম, গুলের এবং ভালভার্দে।

[আরও পড়ুন: Marriage Murder: মেঘালয় কাণ্ডে ছায়া অন্ধ্রপ্রদেশেও! নিখোঁজ স্বামীর রহস্যমৃত্যু]

ক্লাব বিশ্বকাপের আসরে টিকে থাকতে গেলে রবিবারের ম্যাচে জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল রিয়াল মাদ্রিদের কাছে। তার ওপর আবার পেটে সমস্যার কারণে এই ম্যাচে এমবাপে ছিলেন না। ফলে রিয়ালের আক্রমণের যাবতীয় কেন্দ্রবিন্দুই ছিলেন ভিনিসিয়াস জুনিয়র। এইরকম গুরুত্বপূর্ণ ম্যাচের শুরুটা কিন্তু একেবারেই ভাল হয়নি আলানসোর দলের(Real Victory)। ম্যাচের বয়স তখন ৭ মিনিট। প্রতিপক্ষ দলের এক খেলোয়াড়কে ফাউল করার অপরাধে লাল কার্ড দেখে রিয়ালের ফুটবলার রাউল আসেনসিও। এরপর থেকে ম্যাচের পুরো সময়টা ১০ জনেই খেলতে হয় রিয়ালকে। তবুও জয় আটায়নি মাদ্রিদের ক্লাবটির।

ম্যাচের ৩৫ মিনিটে রিয়ালের হয়ে প্রথম স্কোরশিটে নাম তোলেন ইংল্যান্ডের ফুটবলার জুডে বেলিংহ্যাম। এরপর রিয়াল তাদের দ্বিতীয় গোলের দেখা পায় প্রথমার্ধের একদম অন্তিম লগ্নে এসে। ৪৩ মিনিটে রিয়ালের হয়ে ব্যবধান বাড়ান গুলের(Real Victory)।

দুই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল। প্রথমার্ধের মত দ্বিতীয়ার্ধেও ঘর গুছিয়ে প্রতি আক্রমণে এসে গোলের সন্ধানে ঝাঁপাতে থাকে আলানসোর দল। তবে সব চেষ্টাই বৃথা হচ্ছিল তাদের। অবশেষে ৭০ মিনিটে রিয়াল তাদের তৃতীয় গোলের দেখা পায়। এবার রিয়ালের হয়ে ব্যবধান বাড়ান ভালভার্দে(Real Victory)।

এই গোলের পর ম্যাচের ৮০ মিনিটে ব্যবধান কমায় মেক্সিকোর ক্লাবটি। তাদের হয়ে একমাত্র গোলটি করেন ইলিয়াস মনটেইল। কিন্তু তাতে লাভের লাভ আর কিছুই হয়নি।

অপর একটি ম্যাচে জয় পেয়েছে ইতালির ক্লাব জুভেন্টাস। তারা ৪-১ গোলের ব্যবধানে পরাজিত করেছে মরোক্কোর ক্লাব ওয়াইদাদেরকে। এই ম্যাচে জুভেন্টাসের হয়ে জোড়া গোল করেন কেনান। ম্যাচের ৬ মিনিটে বউতৌলির আত্মঘাতী গোলে এগিয়ে যায় জুভেন্টাস। এই গোলের মিনিট দশেক বাদে নিজেদের দ্বিতীয় গোলটি পেয়ে যায় ইতালির ক্লাবটি। তাদের হয়ে স্কোরশিটে নিজের নামটি প্রথম তোলেন কেনান ইলদিজ। তবে ২৫ মিনিটে ব্যবধান কমায় মরোক্কোর ক্লাব(Real Victory)।

জুভেন্টাস তাদের তৃতীয় গোলটি পায় ম্যাচের ৬৯ মিনিটে। এবারও তাদের হয়ে গোল করেন সেই কেনান। এরপর ৯৪ মিনিটে জুভেন্টাসের হয়ে জয় নিশ্চিত করেন দুসান।

[আরও পড়ুন: Chandrakona: চন্দ্রকোনার ক্ষীরপাই কেঠিয়া সেতুতে বিপত্তি! ব্রিজের সংযোগকারী রাস্তার গার্ডওয়ালে ধস]

জুভেন্টাস, রিয়ালের মত জয় পেল ইংল্যান্ডের ক্লাব ম্যাঞ্চেস্টার সিটিও। আল আইন-কে হাফডজন গোলর মালা পরালেন আর্লিং হালান্ডরা। সিটির হয়ে জোড়া গোল গুন্দুয়ান। গুয়ার্দিওলার দলের হয়ে বাকি গোলগুলি করেন ইচেভেরি, হালান্ড, অস্কার বব ও রায়ান চের্কি।

অপর দিকে নিজেদের দ্বিতীয় ম্যাচেও পয়েন্ট নষ্ট করল সৌদির ক্লাব আল হিলাল। অস্ট্রিয়ার ক্লাব আরবি সালজবুর্গের সঙ্গে গোলশূন্যভাবে ম্যাচ শেষ করল তারা। এর ফলে পরবর্তী রাউন্ডে যাওয়ার ক্ষেত্রে একপ্রকার কঠিন হয়েই গেল সৌদির ক্লাবটির পক্ষে(Real Victory)।