চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: মালোরকার বিপক্ষে চলতি মরসুমের লা লিগার ম্যাচে গত শনিবার মাঠে নেমেছিল রিয়াল। প্রত্যাশামত ধারে ও ভারে এগিয়ে থাকা জ্যাবি আলানসোর দল যে জয় পাবে এটাই স্বাভাবিক (Real Madrid)। হয়েছেও তাই। মাদ্রিদ জায়ান্টরা ২-১ ম্যাচ জিতে পুরো পয়েন্ট ঘরে তুলেছে। কিন্তু ম্যাচ জিতলেও গোলের ফলাফলে মোটেই খুশি হননি রিয়াল ফুটবলাররা। বিশেষ করে তাদের ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপে।
[আরও পড়ুন: Divine Appearance: নদীয়ার ইসকন মায়াপুরে মহাসমারোহে পালিত হচ্ছে রাধাষ্টমী মহোৎসব]
একবার নয়, দু’বারই তাঁর গোল বাতিল করে দিয়েছে ভিআর। ফলে মালোরকা বিপক্ষে মরসুমের তৃতীয় ম্যাচে গোলহীন অবস্থাতেই মাঠ ছাড়তে হলে এমবাপেকে। গোল বাতিলের তালিকায় শুধু এমবাপে নন, রয়েছেন এমবাপেরই সতীর্থ তুর্কি ফুটবলার আরদা গুলেরের নামও। ফলে মোট তিনটি গোল রিয়ালের বাতিল করে ভিআর। এমবাপের দুটি অফসাইডের জন্য এবং গুলেরের গোল বাতিল হয় হ্যান্ডবলের কারণে।
FB POST: https://www.facebook.com/share/r/17FQgAwf9U/
এই ম্যাচে রিয়াল (Real Madrid) নয়, প্রথম গোল তুলে নেয় আন্ডারডগ মালোরকা। ম্যাচের ১৮ মিনিটে তাদের হয়ে গোল করেন ভিদাতা মুরিকি। গোল দিলেও বিরতির আগেই তা ফিরিয়ে দেয় জ্যাবির দল। সান্তিয়াগো বার্নাব্যুর দলটির হয়ে স্কোরশিটে নাম তোলেন সেই গুলের। কর্নার থেকে উড়ে আসা বলে মাথা ছুঁইয়ে রিয়ালকে সমতায় ফেরান এই তুর্কি ফুটবলার। অবশ্য তার আগে ম্যাচের ৬ মিনিটে এমবাপের গোল বাতিল হয় অফসাইডের কারণে। এরপর বিরতির আগেও একইভাবে বাতিল হয় ফরাসি স্ট্রাইকারের গোল। ফলে প্রথমার্ধের খেলা শেষ হয় ১-১ গোলেই।
[আরও পড়ুন: মুখ্যমন্ত্রীকে নিয়ে মিথ্যাচার! শান্তা দত্তের প্রতি ক্ষুব্ধ ব্রাত্য বসু]
ম্যাচের দ্বিতীয়ার্ধে রিয়াল তাদের কাঙ্খিত গোলটি পেয়ে যায়। ৭৩ মিনিটে এই ম্যাচের প্রথম একাদশে ফেরা ভিনিসিয়াস জুনিয়র প্রতিপক্ষ দলের বাম প্রান্ত বরাবর বল নিয়ে দ্রুত গতিতে বক্সে ঢুকে যে ফিনিশ করলেন তা দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না মালোরকা গোলরক্ষকের। এই ম্যাচে জেতার সঙ্গে সঙ্গে চলতি মরসুমে লা লিগায় টানা তিন ম্যাচে জয় পেল রিয়াল (Real Madrid)। ৯ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের শীর্ষে জ্যাবি আলান্সোর দল।