ad
ad

Breaking News

Real Madrid

ছয়ে ছয় রিয়েলের, এম্বাপের জোড়া গোলে বধ লেভান্টে

এই জয়ের সুবাদে চলতি 'লা লিগা' টুর্নামেন্টে নিজেদের ষষ্ঠ জয় পেলেন এম্বাপেরা। 

Real Madrid Crush Levante 4-1: Mbappe Leads Dominant La Liga

গ্রাফিক্স: নিজস্ব

Bangla Jago Desk: ঠিক যেন বেপাড়ায় গিয়ে দাদাগিরি দেখানোর মতো ব্যাপার। লেভান্টের হোম গ্রাউন্ডে তাদের রীতিমত গুঁড়িয়ে দিল রিয়েল মাদ্রিদ (Real Madrid)। ম্যাচের ফলাফল ৪-১। গোটা ম্যাচজুড়ে তারাই ছড়ি ঘোরায় লেভান্টের ওপর। বলা ভালো, লেভান্টে একেবারে মাথানত করেছে তাদের সামনে। মাদ্রিদের আক্রমণের সামনে তাদের পুরোপুরি দুর্বল ও দিশাহীন দেখাচ্ছিল। এই জয়ের সুবাদে চলতি ‘লা লিগা’ টুর্নামেন্টে নিজেদের ষষ্ঠ জয় পেলেন এম্বাপেরা। 

আরও পড়ুনঃ লড়াইয়ের জন্য গর্বিত, ম্যাচ হারলেও দলের প্রশংসা আসালাঙ্কার

প্রথমার্ধের খেলার বাঁশি বাজার পরই শুরু হয় মাদ্রিদের আক্রমণ। দলের স্ট্রাইকাররা লাগাতার চেষ্টা করেন লেভান্টের পেনাল্টি বক্সে প্রবেশ করার, যা চাপে ফেলে হোম টিমের ডিফেন্সকে। অবশেষে ২৮ মিনিটে খাতা খোলে মাদ্রিদ জুনিয়রের গোলে। দ্বিতীয় গোলটি পেতেও খুব একটা সময় লাগেনি তাদের। ৩৮ মিনিটে ২-০তে এগিয়ে যায় তারা। এবারের গোলদাতা মাস্টান্টুওনো। তবে তারপরও থেমে যায়নি তারা। আক্রমণ জারি থাকে তাদের। হাতেগোনা কয়েকটি সুযোগ এসেছিল লেভান্টের কাছে। কিন্তু তারা তা কাজে লাগাতে পারেনি। (Real Madrid)

লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial

দ্বিতীয়ার্ধের শুরু থেকেও অ্যাটাকিং ফুটবল চালু করে মাদ্রিদ। তবে এবার ৫৪ মিনিটে নিজেদের প্রথম গোল পায় লেভান্টে। গোলদাতা ইয়ং। এরপর আক্রমণের মাত্রা আরও বাড়ায় রিয়েল মাদ্রিদ। তাদের লাগাতার এগোতে থাকা হাবুডুবু খাওয়ায় লেভান্টের রক্ষণভাগকে। অবশেষে ৬৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান আরো বাড়ান এম্বাপে। ৬৬ মিনিটে তিনি নিজের দ্বিতীয় গোল এবং দলের চতুর্থ গোলটি করেন। যেভাবে মাদ্রিদ আক্রমণ করছিল, তাতে মনে করা হচ্ছিল যে আরো দু’একটি গোল তারা পেলেও পেতে পারে। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি এবং ৪-১ ফলাফলে স্টেডিয়াম ছাড়ে তারা। (Real Madrid)