চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: টানা তিন ম্যাচে ড্রয়ের পর অবশেষে স্বস্তি ফিরল রিয়াল মাদ্রিদ শিবিরে। বিলবাওয়ের মাঠে জাবি আলোনসোর দল ৩-০ ব্যবধানে দাপুটে জয় তুলে নিল। ম্যাচের নায়ক নিঃসন্দেহে কিলিয়ান এমবাপে । জোড়া গোলের সঙ্গে এক অ্যাসিস্ট, একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন ফরাসি সুপারস্টার।মাত্র সাত মিনিটে কাউন্টার-অ্যাটাকে প্রথম গোল করে রিয়ালকে এগিয়ে দেন এমবাপে। মধ্যমাঠ থেকে বল কেড়ে নিয়ে টানা দৌড়ে দুই ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের বাইরে থেকে তাঁর বজ্রগতির শট সরাসরি জালে জায়গা করে নেয়। তখনই স্পষ্ট হয়ে যায় আজ অন্য রূপে দেখা মিলবে এমবাপের। ৪২ মিনিটে বাম দিক থেকে ভাসানো ক্রসে দারুণ হেডে গোল করেন এদুয়ার্দো কামাভিঙ্গা। তবে দুর্ভাগ্যবশত দ্বিতীয়ার্ধে চোটের কারণে তাঁকে মাঠ ছাড়তে হয়। একই কারণে উঠে যেতে হয় ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডকেও।৫৯ মিনিটে প্রায় ৩০ মিটার দূর থেকে বাঁ পায়ে দুরন্ত শটে ব্যক্তিগত দ্বিতীয় গোল করেন এমবাপে। গোলকিপারের কোনও প্রতিরোধই সম্ভব ছিল না। লা লিগা এবং চ্যাম্পিয়নস লিগ দুই প্রতিযোগিতাতেই বর্তমানে সর্বোচ্চ গোলদাতা তিনি। চলতি মরশুমে ক্লাব ও দেশের হয়ে তাঁর গোলসংখ্যা ৩০ মাত্র ২৪ ম্যাচে (Real Madrid)।
আরও পড়ুনঃ Bengaluru: বেঙ্গালুরুতে আন্তর্জাতিক কল জালিয়াতি চক্রের পর্দাফাঁস, বাজেয়াপ্ত ৪২ লক্ষ টাকার সরঞ্জাম
জয়ের পর কোচ জাবি আলোনসো বলেন, এটাই আমাদের সিজনের সেরা ম্যাচ। প্রথম মিনিট থেকেই জেতার মানসিকতা দেখিয়েছে ছেলেরা।গোলকিপার থিবো কুর্তোয়ার রসিকতা,ওকে নিজের দলে পেয়ে ভাগ্য ভালো। প্রতিপক্ষ হলে তো আটকানো যেত না!বিলবাও এদিনের ম্যাচে কোনও প্রতিরোধই গড়তে পারেনি। লিগ টেবিলে তারা অষ্টম স্থানে—শেষ আট ম্যাচে মাত্র দু’বার জিততে পেরেছে।জয়ের ফলে রিয়াল আবারও বার্সেলোনার এক পয়েন্ট পেছনে উঠে এল। মঙ্গলবার আতলেতিকোকে ৩-১ হারিয়ে শীর্ষে আছে বার্সা।রবিবার সেল্টা ভিগোর মুখোমুখি হবে রিয়াল, আর বিলবাও খেলবে আতলেতিকোর বিরুদ্ধে (Real Madrid)।
Bangla Jago fb page: https://www.facebook.com/Banglajagotvofficial