ad
ad

Breaking News

Raphinha Injury

Raphinha Injury: এল ক্লাসিকোর আগে রাফিনাকে নিয়ে দুঃসংবাদ পেল বার্সা

সংবাদমাধ্যম সূত্রের খবর, রাফিনা অনুশীলনে যোগ দিলেও তাঁর অস্বস্তি এখনও কাটেনি। ফলে হাইভোল্টেজ এল ক্লাসিকোতে রাফিনাকে ছাড়াই মাঠে নামতে হবে হ্যান্সি ফ্লিকের দলকে

Raphinha Injury: Barcelona Star to Miss El Clasico

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: চলতি মরসুমে রিয়াল ওভিয়েদোর বিপক্ষে গত সেপ্টেম্বর মাসে শেষ ম্যাচ খেলেছিলেন বার্সার ব্রাজিলিয়ান তারকা রাফিনা। চোটের কবলে পড়ে তারপর থেকে মাঠের বাইরে ছিলেন তিনি। তারপর গত বৃহস্পতিবার আসন্ন এল ক্লাসিকোর জন্য বার্সার অনুশীলনে যোগ দেন রাফিনা। আশা ছিল হয়ত যদি ফিটনেশ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যায়, তাহলে হয়ত হাইভোল্টেজ এল ক্লাসিকো-র ম্যাচে তাঁকে দেখা যাওয়ার সম্ভাবনা থাকত। কিন্তু তা আর হচ্ছে না। সংবাদমাধ্যম সূত্রের খবর, রাফিনা অনুশীলনে যোগ দিলেও তাঁর অস্বস্তি এখনও কাটেনি। ফলে হাইভোল্টেজ এল ক্লাসিকোতে রাফিনাকে ছাড়াই মাঠে নামতে হবে হ্যান্সি ফ্লিকের দলকে (Raphinha Injury)।

আরও পড়ুনঃ ৪৯-এও টিনএজ লুক! ফিট থাকার রহস্য প্রকাশ করলেন মল্লিকা শেরাওয়াত

এই প্রসঙ্গে সংবাদ মাধ্যম সূত্রে আরও খবর, শুধু এল ক্লাসিকোই নয়, আরও একমাস মাঠের বাইরে থাকতে হবে রাফিনাকে। শুক্রবার দলের অনুশীলনে যোগ দিলেও মাঠে নামেননি ব্রাজিলিয়ান তারকা। ক্লাব অফিশিয়ালদের সঙ্গে কথা বলেই তিনি বেড়িয়ে যান। ফলে ফুটবল বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী নভেম্বরে আন্তর্জাতিক বিরতির আগে মাঠে না নামার সম্ভাবনাই বেশি বার্সা তারকার (Raphinha Injury)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/

তবে শুধু রাফিনাই নন, বার্সা এই ম্যাচে পাবেন না আন্দ্রে, স্টেগেন, গার্সিয়া, গাভি, লেওয়ানডক্সির মত একঝাঁক তারকাকে ছাড়াই এল ক্লাসিকোয় মাঠে নামতে হবে কাতালানদের। এদের পাশাপাশি বার্সা পাবে না, তাদের কোচ হ্যান্সি ফ্লিককেও (Raphinha Injury)।