চিত্র : নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: রেল যাত্রীদের জন্য বড় ঘোষণা। মে মাস থেকে নতুন নিয়ম চালু করেছে ভারতীয় রেল। এবার থেকে দূরপাল্লার ট্রেনে কেউ যদি ‘ওয়েটিং’ টিকিট নিয়ে এসি বা স্লিপার ক্লাসে উঠেন, তবে তাকে দিতে হবে জরিমানা।
অনেক যাত্রীর অভ্যাস, টিকিট কনফার্ম না হলেও ট্রেনে উঠে পড়েন এবং পরে টিকিট পরীক্ষককে (টিটি) ম্যানেজ করে সিট জোগাড় করেন। এই প্রবণতা বন্ধ করতেই রেলের নতুন নিয়ম।
রেল জানিয়েছে, শুধুমাত্র কনফার্মড ও আরএসি (RAC) টিকিটধারীরাই বৈধভাবে ট্রেনে উঠতে পারবেন। ওয়েটিং টিকিট থাকলে ট্রেনে ওঠার কোনও অনুমতি নেই। এমনকি আগে কখনও এই নিয়ম ছিল না। তবুও বহু যাত্রী নিয়ম না মেনে ট্রেনে উঠে পড়েন, যা কনফার্ম টিকিটধারীদের জন্য সমস্যা তৈরি করে।
[আরও পড়ুন: ইন্ডিয়া বুকজয়ী শিল্পীর হাতে রবীন্দ্রনাথের পাতার প্রতিকৃতি]
সম্প্রতি নেটমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় এসি–থ্রি কামরায় অতিরিক্ত যাত্রীর ভিড়। অথচ এই কামরায় থাকার কথা ৭২ জনের। ভিডিও দেখে রেলের পরিষেবা নিয়ে নানা প্রশ্ন ওঠে।
এই পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেয় রেল কর্তৃপক্ষ। নতুন নিয়মে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ওয়েটিং টিকিট নিয়ে ট্রেনে উঠলে কঠোর শাস্তি ও জরিমানা করা হবে। নিয়ম ভাঙলে ছাড় নেই—এটাই রেলের স্পষ্ট বার্তা।