ad
ad

Breaking News

PV Sindhu

মালয়েশিয়া ওপেন সুপারের সেমি ফাইনালে পিভি সিন্ধু

তিন বছরের মধ্যে প্রথমবার কোনও সুপার ১০০০ প্রতিযোগিতার সেমিফাইনালে পৌঁছালেন তিনি।

pv-sindhu-malaysia-open-2026

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: মালয়েশিয়া ওপেন সুপার ১০০০ ব্যাডমিন্টনে সেমিফাইনালে পৌঁছে গেলেন দু’বারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু। শুক্রবার কোয়ার্টার ফাইনালে চোটের কারণে ম্যাচ থেকে সরে দাঁড়ান জাপানের তারকা ব্যাডমিন্টন খেলোয়াড় আকানে ইয়ামাগুচি। ফলে লড়াই না বাড়িয়েই শেষ চারের টিকিট পেয়ে যান ভারতীয় তারকা।হাঁটুতে চোট নিয়ে কোয়ার্টার ফাইনালে সিন্ধুর বিরুদ্ধে কোর্টে নামেন তিন বারের বিশ্বচ্যাম্পিয়ন ইয়ামাগুচি। হাঁটুতে বেঁধেই খেলতে দেখা যায় তাঁকে। তবে শুরু থেকেই ম্যাচে আধিপত্য দেখান সিন্ধু। আক্রমণাত্মক শট, নিখুঁত স্ম্যাশ ও ড্রপে জাপানি প্রতিপক্ষকে চাপে রাখেন তিনি। মাত্র কিছুক্ষণের মধ্যেই ১০-২ ব্যবধানে এগিয়ে যান সিন্ধু। প্রথম গেম ২১-১১ ব্যবধানে জেতার পর স্পষ্টতই অস্বস্তিতে ভোগা ইয়ামাগুচি চেয়ার আম্পায়ারকে জানান, চোটের কারণে তিনি আর খেলতে পারবেন না।

এই জয়ের ফলে বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ১৮ নম্বরে থাকা সিন্ধুর সঙ্গে বিশ্ব র‍্যাঙ্কিংয়ে তিন নম্বরে থাকা ইয়ামাগুচির মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান দাঁড়াল ১৫-১২। দীর্ঘদিন চোটের কারণে কোর্টের বাইরে থাকার পর এটাই সিন্ধুর প্রথম টুর্নামেন্ট। তিন বছরের মধ্যে প্রথমবার কোনও সুপার ১০০০ প্রতিযোগিতার সেমিফাইনালে পৌঁছালেন তিনি।শেষ চারে সিন্ধুর সামনে অপেক্ষা করছে আরও কঠিন চ্যালেঞ্জ। সেমিফাইনালে তাঁর প্রতিপক্ষ হবে চিনের দ্বিতীয় বাছাই ও বিশ্ব র‍্যাঙ্কিংয়ে দুই নম্বরে থাকা ওয়াং ঝি ই এবং ইন্দোনেশিয়ার ষষ্ঠ বাছাই পুত্রি কুসুমা ওয়ার্দানির মধ্যকার ম্যাচের জয়ী।

সাম্প্রতিক সময়ে ওয়ার্দানির বিরুদ্ধে দুইবার হারলেও, উন্নত গতি ও ফিটনেসের সুবাদে আত্মবিশ্বাসী দেখাচ্ছেন সিন্ধু।এর আগে বৃহস্পতিবার ১৯ বছরের জাপানি প্রতিভা টোমোকা মিয়াজাকিকে ২১-৮, ২১-১৩ ব্যবধানে হারিয়ে চলতি মরশুমে নিজের প্রথম সুপার ১০০০ কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিলেন সিন্ধু।এদিকে, পুরুষদের ডাবলসে ভারতের শীর্ষ জুটি সত্‌বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি কোয়ার্টার ফাইনালে ইন্দোনেশিয়ার ফাজার আলফিয়ান ও মহম্মদ শোহিবুল ফিকরির বিরুদ্ধে কোর্টে নামবেন।