ad
ad

Breaking News

Pant Resilience

Pant Resilience: অন্তিম দিনে কি নামবেন নামবেন পান্থ? কি বক্তব্য দলের?

ম্যানচেষ্টারে, ভারত বনাম ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের, চতুর্থ ম্যাচের প্রথম দিনে পায়ের পাতায় আঘাত পান ঋষভ পান্থ। পরিস্থিতি এতটাই শোচনীয় হয়ে ওঠে যে শেষ পর্যন্ত অ্যাম্বুলেন্স করে তাঁকে মাঠ ছাড়তে হয়।

Pant Resilience: Sitanshu Kotak Confirms Rishabh Pant Will Bat

গ্রাফিক্স: নিজস্ব

Bangla Jago Desk: চলতি ম্যানচেস্টার টেস্টের দ্বিতীয় ইনিংসে কি ব্যাট করবেন ঋষভ পান্থ? এবার এই বিষয়ে অবস্থান জানালেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ সীতাংশু কোটাক(Pant Resilience)। চতুর্থ দিনের শেষে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে তারকা উইকেটরক্ষক ব্যাটার ব্যাট করবেন। তবে জানা যাচ্ছে যে অন্তিম দিনে পান্থকে ব্যাট হাতে দেখা গেলেও, তা পাঁচ নম্বরে হবে না। বরং তার একটু নিচের দিকে হবে।

[আরও পড়ুনঃ River erosion: নদী ভাঙনে কেন্দ্রের রাজনীতি, জনপদ বাঁচাতে মাস্টারপ্ল্যান রাজ্যের  ]

ম্যানচেষ্টারে, ভারত বনাম ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের, চতুর্থ ম্যাচের প্রথম দিনে পায়ের পাতায় আঘাত পান ঋষভ পান্থ। পরিস্থিতি এতটাই শোচনীয় হয়ে ওঠে যে শেষ পর্যন্ত অ্যাম্বুলেন্স করে তাঁকে মাঠ ছাড়তে হয়(Pant Resilience)। সকলেই চিন্তায় পড়েন যে একজন ব্যাটার কম নিয়ে হয়তো খেলতে হতে পারে দলকে। বলা ভালো, আতঙ্কের ছায়া নেমে এসেছিল দল এবং সমর্থকদের উপর।

FB POST: https://www.facebook.com/Banglajagotvofficial

যদিও শেষ পর্যন্ত দ্বিতীয় দিন আঘাত নিয়েই ব্যাট করতে নামেন পান্থ এবং অর্ধশতরান করেন। তাঁর ইনিংস দেখে মুগ্ধ হন ৮ থেকে ৮০ সকলেই। শুধু ক্রিকেটপ্রেমীরাই নয়, প্রাক্তন তারকারাও বেশ প্রশংসা করেছেন এমন সাহসিকতার। সকলেই দাবি করেছেন যে এলএসজি অধিনায়ক যা করে দেখিয়েছেন, তা গোটা ক্রিকেট বিশ্ব মনে রাখবে চিরকাল। এমনকি তিনি যখন আউট হয়ে প্যাভিলিয়নে ফিরছিলেন, তখন স্টেডিয়ামের প্রতিটি কোণা থেকেই আসছিল হাততালি।

এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করবেন কিনা পান্থ। এই ব্যাপারে শনিবার দিনের শেষে উত্তর দিলেন ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক(Pant Resilience)। তিনি বলেন, “আগামীকাল ব্যাট করতে নামবে ঋষভ পান্থ।” যদিও এক দলীয় সূত্র জানিয়েছেন যে পান্থকে ব্যাট করতে পাঠানো হলেও তা পাঁচ নম্বরে হবে না। সবকিছু মাথায় রেখে তাঁকে তার নিচে নামানো হবে। যদিও কি কারনে এমন সিদ্ধান্ত সেটাও জানানো হয়েছে। পাঁচ নম্বরে ব্যাট করলে স্ট্রাইক রোটেট করা জরুরি, যা একপ্রকার অসম্ভব পান্থের কাছে এবং সেক্ষেত্রে তিনি টেল এন্ডারদের সঙ্গে ব্যাট করতে পারেন। এবার দেখার বিষয় অন্তিম দিনে কি হয়।