ad
ad

Breaking News

Pakistan

ভারত-পাক ম্যাচ নিয়ে মন্ত্রিসভায় নিজের অবস্থান স্পষ্ট করলেন শাহবাজ শরিফ

গ্রুপ ‘এ’-তে ভারত ও পাকিস্তানের সঙ্গে রয়েছে আমেরিকা, নেদারল্যান্ডস ও নামিবিয়া।

pakistan-india-t20-world-cup-boycott-pm-shehbaz-sharif-confirms

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে না পাকিস্তান—এমন সিদ্ধান্তের কথা আগেই জানানো হয়েছিল। এবার সেই অবস্থানই স্পষ্ট করে দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ফেডারেল মন্ত্রিসভার বৈঠকে ভাষণ দিতে গিয়ে তিনি ঘোষণা করেন, ভারতের বিপক্ষে কোনও ম্যাচে মাঠে নামবে না পাকিস্তান দল।

শরীফ বলেন, টি-২০ বিশ্বকাপ নিয়ে আমরা একটি স্পষ্ট অবস্থান নিয়েছি। ভারতের বিরুদ্ধে ম্যাচটা আমরা খেলব না একই সঙ্গে তাঁর মন্তব্য, খেলাধুলায় রাজনীতি থাকা উচিত নয়, তবে সব দিক বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি তিনি জানান, এই বিষয়ে বাংলাদেশকে সমর্থন করছে পাকিস্তান এবং তাদের মতে এটি সঠিক ও যথাযথ সিদ্ধান্ত।আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার কথা রয়েছে। পরবর্তী রাউন্ড বা ফাইনালেও দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হতে পারে, তবে সে ক্ষেত্রেও পাকিস্তান কী অবস্থান নেবে তা এখনও স্পষ্ট নয়।

গত রবিবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালীন পাকিস্তান সরকার এক্স হ্যান্ডেলে জানায়, টি-২০ বিশ্বকাপে অংশগ্রহণের অনুমতি দেওয়া হলেও ১৫ ফেব্রুয়ারির ভারত ম্যাচে নামবে না পাকিস্তান। গ্রুপ ‘এ’-তে ভারত ও পাকিস্তানের সঙ্গে রয়েছে আমেরিকা, নেদারল্যান্ডস ও নামিবিয়া। অর্থাৎ, বাকি তিন দলের বিরুদ্ধে খেললেও ভারতের বিপক্ষে খেলবে না তারা। বাংলাদেশকে টি-২০ বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পর পুরো টুর্নামেন্ট বয়কটের হুঁশিয়ারি দিয়েছিল পাকিস্তান। পরে জানা যায়, সম্পূর্ণ প্রতিযোগিতা নয়, শুধুমাত্র ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের কথাই ভাবা হচ্ছে। বিষয়টি পাকিস্তান ক্রিকেট বোর্ড সরকারের উপর ছেড়ে দিয়েছিল। শেষ পর্যন্ত শেহবাজ শরীফের সরকারই ভারতের বিরুদ্ধে না খেলার সিদ্ধান্তে সিলমোহর দিল।