ad
ad

Breaking News

Pakistan Controversy

টি–২০ বিশ্বকাপে বিতর্ক: হোটেল কর্মীর সঙ্গে অসদাচরণে জরিমানার মুখে পাক ক্রিকেটার

এক পাকিস্তানি ক্রিকেটারের বিরুদ্ধে মহিলা হোটেল কর্মীর সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে।

Pakistan Controversy: Misconduct Allegation Against Pakistan

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: আইসিসি টি–২০ বিশ্বকাপ চলাকালীন শ্রীলঙ্কার ক্যান্ডিতে দলের হোটেলে অবস্থান করার সময় এক পাকিস্তানি ক্রিকেটারের বিরুদ্ধে মহিলা হোটেল কর্মীর সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে। একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, ঘটনাটি ঘটে পাকিস্তানের সুপার এইট পর্বের শেষ ম্যাচের আগে, যখন তারা শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে প্রস্তুতি নিচ্ছিল।

প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান দলের এক সদস্য হোটেলের এক মহিলা হাউসকিপিং কর্মীর সঙ্গে দুর্ব্যবহার করেন। পরিস্থিতি খারাপ হয়ে গেলে ওই কর্মী সাহায্যের জন্য চিৎকার করেন। পরে হোটেলের অন্য কর্মীরা সেখানে পৌঁছে তাকে উদ্ধার করেন এবং বিষয়টি পাকিস্তান দলের ম্যানেজার নাভিদ চিমাকে জানান।

হোটেল কর্তৃপক্ষ ঘটনাটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে চাইলেও দলের পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয়। পরে দলীয় ম্যানেজার সংশ্লিষ্ট খেলোয়াড়কে অসদাচরণের জন্য জরিমানা করেন। তবে বিষয়টি এখানেই শেষ হচ্ছে না। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) শৃঙ্খলা কমিটির সামনে ওই খেলোয়াড়কে হাজির হতে হতে পারে এবং সেখানে আরও শাস্তির সম্ভাবনাও রয়েছে।

উল্লেখ্য, ওই ম্যাচে পাকিস্তান পাঁচ রানে জয় পেলেও নেট রানরেটের কারণে সেমিফাইনালে উঠতে পারেনি এবং দলটি পরে ধাপে ধাপে দেশে ফিরে যায়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিদেশ সফরে পাকিস্তানি ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের বিরুদ্ধে অতীতেও বিভিন্ন সময় অসদাচরণের অভিযোগ উঠেছে, যা ক্রিকেট মহলে নতুন করে আলোচনা তৈরি করেছে।