ad
ad

Breaking News

Owaisi

কত টাকা পাচ্ছে BCCI? ভারত-পাক ম্যাচ নিয়ে কেন্দ্রকে কটাক্ষ ওয়াইসির

গেরুয়া শিবিরকে কটাক্ষ করার পাশাপাশি তাদের দিকে তিনি ছুঁড়ে দেন একাধিক প্রশ্ন।

Owaisi Questions BCCI Earnings from IND vs PAK Asia Cup Match

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: ভারতীয় সময় রাত ৮টা নাগাদ দুবাইয়ে, চলতি এশিয়া কাপের গ্রুপ পর্বের এক গুরুত্বপূর্ণ ম্যাচে, মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। পহেলগাঁও হামলার পর এই প্রথমবার ক্রিকেটের ময়দানে একে অপরের বিরুদ্ধে নামতে চলেছে দুই দেশ। তবে অনেকেই বিষয়টিকে ভালো চোখে নেননি, যাঁর মধ্যে অন্যতম এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি (Owaisi)। গেরুয়া শিবিরকে কটাক্ষ করার পাশাপাশি তাদের দিকে তিনি ছুঁড়ে দেন একাধিক প্রশ্ন।

[আরও পড়ুন: Fire Tragedy: দশভূজা নয়! ৪৫০ বছর ধরে “অষ্টাদশভূজা” রূপে মা পূজিত হন কেশপুরের দেব পরিবারে]

আসাদউদ্দিন ওয়াইসির (Owaisi) বক্তব্য, “উত্তরপ্রদেশের, অসমের মুখ্যমন্ত্রীর কাছে আমার প্রশ্ন যে আপনাদের কি ম্যাচ বয়কটেরও ক্ষমতা নেই? যেই পাকিস্তানি জঙ্গিরা ২৬ জন নাগরিককে ধর্ম জিজ্ঞেস করে হত্যা করলো, খেলতেই হবে তাদের সঙ্গে?” এরপরই প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির উদ্দেশ্যে তিনি প্রশ্ন ছড়েন। ওয়াইসি বলেন, “রক্ত আর জল একসাথে বইতে পারেনা, একসঙ্গে সন্ত্রাস ও আলোচনা হতে পারে না, সেটা আপনিই বলেছেন। কত টাকা পাচ্ছে বিসিসিআই এই ম্যাচ থেকে? সেটা কি মূল্যবান ২৬টা প্রাণের চেয়েও? এর জবাব বিজেপিকে দিতে হবে।”

FB POST: https://www.facebook.com/share/r/1AzxyDd1Yt/

এরপরই পহেলগাঁও হামলায় মৃতদের পরিবারের কথা টেনে আনেন এআইএমআইএম প্রধান। ওয়াইসি বলেন, “আমরা মৃতদের পরিবারের পাশে ছিলাম, আছি এবং আগামী দিনেও থাকবো।” পাশাপাশি, ম্যাচটি না দেখার কথাও তিনি জানান। তিনি বলেন, “রবিবারের ম্যাচ আমি বা আমার অনুগামীরা দেখবেন না।” যদিও ওয়াইসি (Owaisi) একা নন, আপ বা শিব সেনার (উদ্ভব ঠাকরে শিবির) তরফ থেকেও ম্যাচের বিরোধিতা করা হয়েছে।