ad
ad

Breaking News

Olympic Protests

রণক্ষেত্র মিলান! অলিম্পিক ভেন্যুর কাছে পুলিশ-বিক্ষোভকারী খণ্ডযুদ্ধ

ভিড় ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে

Olympic Protests | Tear Gas Used as Demonstrations Erupt

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: ইতালির মিলানে শীতকালীন অলিম্পিককে ঘিরে বিক্ষোভ।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতালির পুলিশ টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে। অলিম্পিকের অন্যতম গুরুত্বপূর্ণ ভেন্যুর কাছে এই ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।অলিম্পিক আয়োজনের বিপুল অর্থনৈতিক ব্যয় নিয়ে উদ্বেগ জানাতে হাজার হাজার মানুষ রাস্তায় নামেন। পরিবার-পরিজন, ছাত্রছাত্রী এবং বিভিন্ন সংগঠনের কর্মীরা প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে দিতে মিছিলে অংশ নেন।  সন্ধ্যার দিকে পরিস্থিতির মোড় ঘোরে। মুখোশ পরা একদল বিক্ষোভকারী মূল মিছিল থেকে আলাদা হয়ে আতশবাজি ছোড়ে এবং সান্টাগিউলিয়া অলিম্পিক আইস হকি রিঙ্কের কাছে একটি হাইওয়ের দিকে এগোনোর চেষ্টা করে। পুলিশ ব্যারিকেড তৈরি করে তাদের আটকায় এবং ভিড় ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে। অল্প সময়ের মধ্যেই সংঘর্ষ থেমে যায়।

তবে এই অশান্তির প্রভাব অ্যাথলিটদের যাতায়াত বা অলিম্পিকের সূচিতে পড়েনি বলে জানানো হয়েছে। মিলানের শহরতলিতে নির্ধারিত সূচি মেনেই প্রতিযোগিতা চলেছে। এই বিক্ষোভের সময়ই মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স মিলান সফরে ছিলেন এবং  উদ্বোধনী অনুষ্ঠানে মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। ইতালিতে মার্কিন এজেন্টদের উপস্থিতির বিরুদ্ধেও বিক্ষোভকারীরা সরব হন।‘আনসাসটেইনেবল অলিম্পিকস কমিটি’-র উদ্যোগে এই মিছিলের আয়োজন করা হয়েছিল। বিভিন্ন ক্রীড়া সংগঠন, পরিবেশবাদী গোষ্ঠী, নাগরিক অধিকার কর্মী, আবাসন আন্দোলনের সংগঠন, শ্রমিক ইউনিয়ন, প্যালেস্টাইনপন্থী নেটওয়ার্ক ও ট্রান্সফেমিনিস্ট সংগঠন এতে অংশ নেয়।অন্যদিকে, উত্তর ইতালির রেলপথে একাধিক নাশকতার আশঙ্কা নিয়েও আলাদা তদন্ত শুরু করেছে প্রশাসন। আন্তর্জাতিক এই বড় আয়োজনের মধ্যে এমন ঘটনার জেরে নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।