ad
ad

Breaking News

নীতিশ রানা

গম্ভীরকে পেয়ে আবেগে ভাসছেন নীতিশ

Bangla Jago TV Desk : কয়েক বছরের অপেক্ষা শেষে ঘরের ছেলের ঘরে ফেরা । কেকেআরে ফিরেছেন গম্ভীর । পুরোনো ঠিকানায় ফেরাতে খুশি আম জনতা । খুশি নীতিশ রানাও । খেলোয়াড় এবং অধিনায়ক হিসেবে এর আগে  দু’বার কেকেআরকে আইপিএল চ্যাম্পিয়ন করেছিল গৌতম । ফের তার প্রত্যাবর্তনে আবেগে ভাসছেন নীতিশ রানা । উচ্ছ্বসিত নীতিশ জানিয়েছেন , ছোটবেলায় […]

Bangla Jago TV Desk : কয়েক বছরের অপেক্ষা শেষে ঘরের ছেলের ঘরে ফেরা । কেকেআরে ফিরেছেন গম্ভীর । পুরোনো ঠিকানায় ফেরাতে খুশি আম জনতা । খুশি নীতিশ রানাও । খেলোয়াড় এবং অধিনায়ক হিসেবে এর আগে  দু’বার কেকেআরকে আইপিএল চ্যাম্পিয়ন করেছিল গৌতম । ফের তার প্রত্যাবর্তনে আবেগে ভাসছেন নীতিশ রানা । উচ্ছ্বসিত নীতিশ জানিয়েছেন , ছোটবেলায় যখন ক্রিকেট দেখা শুরু করেন তিনি , সেদিন থেকে কখনো ভাবতে পারেননি গৌতম গম্ভীরের সঙ্গে এভাবে তার দেখা হবে ।

আরো উল্লেখ করে বলেছেন , তার আইডলের সঙ্গে এক জার্সি পরে মাঠে ভাগ করে নেওয়ার সুযোগ পাবেন তা কখনো ভাবেননি ।  ওঁকে মেন্টর হিসাবে পাওয়াটা তার  কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো। ওঁর নেতৃত্বেই সাফল্য পেয়েছিল কেকেআর। ওঁর ছত্রছায়ায় থাকার জন্য মুখিয়ে আছি। বুধবার কেকেআর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, মেন্টর হিসেবে নাইট ব্রিগেডে যোগ দিচ্ছেন গম্ভীর।  শুধু নীতিশ নয়  গম্ভীর কেকেআরে ফিরে আসায় উচ্ছ্বাসে ভেসে গিয়েছেন শাহরুখ।

তিনি বলেছেন , ‘গৌতম সবসময় আমাদের পরিবারের অংশ ছিল। নয়া মেন্ট র অবতারে আমাদের ক্যাপ্টেন ঘরে ফিরে আসছে। ওকে খুব মিস করতাম। ২০২৪ এর আইপিএল যে স্পেশাল হবে তা বলায় বাহুল্য । এর আগে গৌতম একাই ধুঁকতে থাকা এই টিমকে যেন পুনরুজ্জীবিত করেছিল । ২০১৭ সাল পর্যন্ত কেকেআরের অধিনায়ক ছিলেন। পাঁচবার কেকেআরকে আইপিএলের প্লে-অফে তুলেছিলেন। আর ২০১২ সাল এবং ২০১৪ সালে কেকেআরকে আইপিএল চ্যাম্পিয়ন করেছিলেন। তার পর থেকে  যে ট্রফির খড়া চলছে তা কাটাতেই এই উদ্যোগ । তবে কেকেআরের খেলোয়াড় নীতিশ খুব খুশি এব্যাপারে ।

 

FREE ACCESS