চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: প্রয়াত ইতালির ইতিহাসের সর্বাধিক গৌরবময় টেনিস খেলোয়াড় নিকোলা পিয়েত্রানজেলি। ৯২ বছর বয়সে এই কিংবদন্তি প্রয়াত হয়েছেন। ইতালির টেনিস ফেডারেশন এক বিবৃতিতে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি। ১৯৫৯ ও ১৯৬০ সালে পরপর ফ্রেঞ্চ ওপেন সিঙ্গলস জিতে পিয়েত্রানজেলি প্রথম ইতালীয় হিসেবে গ্র্যান্ড স্লাম শিরোপা জয় করেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি একক ও দ্বৈত মিলে ৪০টিরও বেশি আন্তর্জাতিক শিরোপা অর্জন করেন (Nicola Pietrangeli)।
স্লাইডিং, টপস্পিন আর নিখুঁত ফুটওয়ার্ক—ক্লে কোর্টে তাঁর খেলাই ছিল দর্শকদের জন্য আলাদা উপভোগ্য। এ কারণেই তিনি পরিচিত ছিলেন ‘মাস্টার অফ ক্লে’ নামে। তবে ২০১৮ সালে লিওনার্ডো মেয়ার তাঁর গুরুত্বপূর্ণ সেই রেকর্ড ভেঙে দেন, যা এতো বছর পরও পিয়েত্রানজেলির সাফল্যের বিশালতা নতুন করে মনে করিয়ে দেয়। এই রেকর্ড ভাঙা নিয়ে সে সময় আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা হয়। তবে খেলোয়াড় হিসেবে শুধু নন, দল পরিচালনাতেও তিনি ছিলেন সমান সফল। ১৯৭৬ সালে তাঁর নেতৃত্বেই ইতালি প্রথমবার ডেভিস কাপ জেতে, যা দেশটির ক্রীড়া ইতিহাসে ছিল এক সোনালি অধ্যায়। পাশাপাশি ডাবলসে ৪২টি ম্যাচ জিতে বিশ্বরেকর্ড গড়েছিলেন। ২০১৮-এ সেই নজির ভেঙে দেন ভারতের লিয়েন্ডার পেজ (Nicola Pietrangeli)।
প্রসঙ্গত উল্লেখ্য, ১৯৮৬ সালে তাঁকে ইন্টারন্যাশনাল টেনিস হল অব ফেমে অন্তর্ভুক্ত করা হয়। এহেন তারকার প্রয়াণে ইতালির ক্রীড়া মহল, আন্তর্জাতিক টেনিস সংগঠন, প্রাক্তন খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিকোলার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন রাফায়েল নাদাল। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, “ওঁর পরিবার, সন্তান ফিলিপো এবং গোটা ইটালীয় টেনিস পরিবারের প্রতি সমবেদনা।” ইতালির ফেডারেশন জানা- “পিয়েত্রানজেলি ইতালির টেনিসের ভিত্তি স্থাপন করেছেন। তাঁর ছোঁয়া প্রতিটি প্রজন্ম অনুভব করে যাবে (Nicola Pietrangeli)।”