Bangla Jago Desk : গত অক্টোবর থেকে মাঠের বাইরে নেইমার। এদিকে সামনে কোপা আমেরিকায় নামবে আল হিলাল। খেলতে পারবে না নেইমার। কবে মাঠে ফিরবেন তা স্পষ্ট না হলেও এবিষয়ে মুখ খুলেছেন আল হিলাল কোচ হোর্হে জেসুস।
[আরও পড়ুন : Cyclone Remal: ‘রিমেল’ আর বেশি দূরে নেই, রবিবারই আছড়ে পড়বে, কোথায় আছড়ে পড়বে জানেন? ]
পিএসজি ছেড়ে আল হিলালে গিয়েছেন নেইমার। যাওয়ার সময় সঙ্গী করে নিয়ে গিয়েছিলেন চোট আঘাত। মাঝে সাময়িকভাবে সুস্থ হয়ে বেশ কয়েকটা ম্যাচ খেললেও বেশিরভাগ সময়টাই মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। সব মিলিয়ে খেলেছেন মাত্র ৫ ম্যাচ খেলতে পেরেছিলেন। তার মধ্যে সৌদি প্রো লিগের ম্যাচ ছিল ৩টি। এদিকে সামনেই রয়েছে কোপা আমেরিকা। সেখান থেকে ছিটকে গিয়েছেন তিনি। তাঁকে ছাড়াই মাঠে নামবে আল হিলালের খেলোয়াড়রা। কবে মাঠে ফিরবেন নেইমার তা নিয়ে এবার কথা বলেছেন আল হিলাল কোচ হোর্হে জেসুস। তিনি জানিয়েছেন, যে ধরনের চোটে পড়েছিলেন নেইমার, সেখান থেকে পুরোপুরি সুস্থ ফিট হয়ে মাঠে ফিরতে অন্তত ১০ থেকে ১১ মাস সময় লাগবে। কবে মাঠে ফিরতে পারবেন নেইমার তা স্পষ্ট নয় কোচ জেসুসের কাছেও।
[ আরও পড়ুন : East Burdwan : বাবা বুড়োরাজের মেলা, সপ্তদশ শতাব্দীর প্রাচীন এই মেলার ইতিহাস জানেন? ]
প্রাক মরসুম প্রস্তুতির সময়েও তাকে না পাওয়ার সম্ভাবনা বেশি বলেই জানান কোচ । তিনিও অপেক্ষায় আছেন নেইমারের জন্য। তবে এখন গোটা দল কোপা আমেরিকার প্রস্তুতিতে রয়েছে বলে কোচের কথায় উঠে এসেছে । গত বছরের অক্টোবর থেকে মাঠের বাইরে রয়েছেন নেইমার। এদিকে 2025 সাল পর্যন্ত আল হিলালের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে নেইমার এসেছিলেন এই ক্লাবে।তার বেশিরভাগ সময়টাই কাটাতে হলো মাঠের বাইরে । হাতে গোণা কয়েকটা ম্যাচ ছাড়া তাকে ফুটবলের পিছনে দৌড়াতে দেখেনি তার সমর্থকেরা । এদিকে মাস কয়েক আগেই , নেইমার চোটে পড়ে ছিটকে যাওয়ায় জন্য সাত জন বিদেশি খেলোয়াড়কে দলে নিয়েছিল আল হিলাল।