ad
ad

Breaking News

Indian Volleyball Players

Indian Volleyball Players: অশান্ত নেপালে আটক ভারতীয় ভলিবল খেলোয়াড়দের নিরাপদ স্থানে রাখা হয়েছে

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক সিনিয়র সাংবাদিক উপাসনা গিলের একটি ভিডিও ভাইরাল হওয়ার পরই নড়েচড়ে বসে কেন্দ্রীয় সরকার।

Indian Volleyball Players Rescued After Viral SOS Video

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: গোটা নেপাল এখন অশান্ত। চারিদিকে শুধুই অশান্তির ছোঁয়া। এই অবস্থায় সে দেশে ভলিবল খেলতে গিয়ে আটকে পড়েছিলেন বেশকিছু ভারতীয় ভলিবল খেলোয়াড়রা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক সিনিয়র সাংবাদিক উপাসনা গিলের একটি ভিডিও ভাইরাল হওয়ার পরই নড়েচড়ে বসে কেন্দ্রীয় সরকার। একটু বহুল প্রচলিত সংবাদ মাধ্যম সূত্রে খবর, ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে ওইসব খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এবং তাঁদের প্রত্যেককেই নিরাপদ স্থানে স্থানান্তরিত করা হয়েছে (Indian Volleyball Players)।

আরও পড়ুনঃ Lakshmir Bhandar: লক্ষ্মীর ভাণ্ডারই বাংলার অর্থনীতিকে চাঙ্গা করেছে, দাবি রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর

প্রসঙ্গত, নেপালে গণ বিদ্রোহের সময় সে দেশে খেলতে যাওয়া ভারতীয় খেলোয়াড়দের নিরাপদ স্থানে স্থানান্তরিত করা কতটা জরুরি বলেই নিজের ভিডিওবার্তায় সেট জানিয়েছিলেন উপাসনা। এবং সূত্রের খবর, এরপর দ্রুত সেই বিষয়ে হস্তক্ষেপ করে ভারতীয় খেলোয়াড়দের কাঠমান্ডুর নিরাপদ স্থানে স্থানান্তরিত করা হয়েছে। এমনকি দলের বেশিরভাগ সদস্যকে ইতিমধ্যেই ভারতে ফিরিয়ে আনা হয়েছে বলেও জানা গিয়েছে। এবং বাকিদেরও খুব শীঘ্রই দেশে ফিরিয়ে আনা হবে (Indian Volleyball Players)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/

উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা নিজের ওই ভিডিও বার্তায়, উপাসনা বলেছিলেন, ‘আমার নাম উপাসনা গিল। আমি এই ভিডিওর মাধ্যমে ভারতীয় দূতাবাসের কাছে আবেদন করছি দয়া করে এইরকম পরিস্থিতি থেকে আমাদের উদ্ধার করুন। আমরা পোখড়ায় আটকে আছি।’ তিনি যে নেপালে ভলিবলের লিগ আয়োজনের ব্যাপারে সেখানে গিয়েছিলেন তাও উল্লেখ করেন উপাসনা। তিনি বলেন, ‘আমি যে হোটেলে ছিলাম সেটা পুড়ে ছাই হয়ে গিয়েছে। আমার লাগেজ এবং জিনিষ সব ওই ঘরে ছিল। আমি স্পা থেকে দেখেছিলাম কিভাবে লোকেরা বড় বড় লাঠি নিয়ে রাস্তায় তাণ্ডব চালাচ্ছিলেন। আমার বলতে দ্বিধা নেই, আমি খুবই কষ্ট করে নিজের জীবন বাঁচিয়েছিলাম (Indian Volleyball Players)।’