ad
ad

Breaking News

BCCI

বিসিসিআইয়ের ‘বর্ষ সেরা ক্রিকেটার’ দৌড়ে এগিয়ে গিল, বিশেষ সম্মান পেতে চলেছেন রাহুল দ্রাবিড়-মিতালি রাজ

রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর টেস্ট ও ওয়ানডেতে অধিনায়কত্ব পান গিল।

naman-awards-bcci-cricketer-of-the-year

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: ৫ মার্চ নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক ‘নমন অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠান, যেখানে একাধিক বিভাগে সেরা খেলোয়াড়দের সম্মানিত করা হবে। এবারও এই অনুষ্ঠানে বর্ষসেরা ক্রিকেটার-সহ অনেক ক্রিকেটারকে পুরস্কৃত করা হবে। ঘোষিত তালিকায় রয়েছে শুভমান গিল এবং রাহুল দ্রাবিড়ের নাম।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, টিম ইন্ডিয়ার টেস্ট ও ওয়ানডে অধিনায়ক শুভমান গিল এই বছর ‘বর্ষসেরা ক্রিকেটার’ পুরস্কার পাবেন। রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর টেস্ট ও ওয়ানডেতে অধিনায়কত্ব পান গিল। যদিও ওয়ানডে ও টি-২০-তে তেমন ফর্ম দেখাতে পারেননি, টেস্ট ক্রিকেটে তাঁর নেতৃত্বে দল ঘরের মাঠে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেলেও ইংল্যান্ডে গিয়েও টেস্ট সিরিজ ড্র করে দেশে ফিরেছে ভারত। সেই সফরে ব্যাট হাতেও দুরন্ত পারফর্ম করে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন গিল। এই কারণে চলতি বছরের ‘ক্রিকেটার অব দ্য ইয়ার’ বা পলি উমরিগর পুরস্কারের মূল দাবিদার তিনি।

অন্যদিকে, কর্নেল সিকে নাইডু জীবনকৃতি সম্মান পেতে চলেছেন রাহুল দ্রাবিড়। অধিনায়ক, ক্রিকেটার ও কোচ হিসাবে তাঁর অবদানের জন্য এই সম্মান দেওয়া হবে। দ্রাবিড়ের কোচিংয়ে ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ জয় অর্জন করেছিল ভারত। পাশাপাশি, পরবর্তী বিশ্বকাপের জন্য দল গঠনে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। একই সঙ্গে মিতালি রাজ হতে পারেন লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কারের প্রাপক। রিপোর্ট অনুযায়ী, মুম্বইয়ের আয়ূষ মাত্রে ‘লালা অমরনাথ অ্যাওয়ার্ড’ পেতে পারেন। এছাড়া, মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে সেরা ক্রিকেট বোর্ড হিসাবে সম্মানিত করা হবে।

তবে এবারের অনুষ্ঠানের সবচেয়ে আবেগঘন অংশ হতে পারে বিশ্বজয়ী দলগুলোর সংবর্ধনা। প্রথমবারের মতো বিসিসিআই একই মঞ্চে পাঁচটি বিশ্বচ্যাম্পিয়ন দলকে সম্মান জানাবে। এর মধ্যে রয়েছে:

  • সূর্যকুমার যাদব নেতৃত্বাধীন টি-২০ ভারতীয় দল
  • হরমনপ্রীত কউর নেতৃত্বাধীন ওয়ানডে বিশ্বকাপজয়ী ভারতীয় দল
  • আয়ূষ মাত্রে নেতৃত্বাধীন অনূর্ধ্ব-১৯ ভারতীয় দল।
  • রোহিত শর্মা নেতৃত্বাধীন চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় দল

এইবারের অনুষ্ঠান ক্রিকেটপ্রেমীদের জন্য হয়ে উঠবে আবেগ ও গর্বের এক চিরস্মরণীয় মুহূর্ত।