চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: মহেন্দ্র সিংহ ধোনিকে রাঁচির বাড়ির জন্য দেওয়া সরকারি জমি অপব্যবহারের অভিযোগে নোটিস পাঠানো হয়েছে। ঝাড়খণ্ড হাউজিং বোর্ড জানিয়েছে, ধোনিকে জমি শুধু বসবাসের উদ্দেশ্যে দেওয়া হয়েছিল, কিন্তু তিনি তা ব্যবসায়িক কাজে ব্যবহার করছেন। চেয়ারম্যান সঞ্জয় লাল পাসোয়ান জানিয়েছেন, জমি দেওয়ার সময় শর্ত ছিল শুধুমাত্র বসবাসের জন্য বাড়ি তৈরি করা যাবে।
অন্য কোনও ব্যবসায়িক বা প্রশাসনিক কাজে ব্যবহার করা যাবে না। শর্ত ভাঙার কারণে ধোনির পাশাপাশি আরও অনেককে নোটিস দেওয়া হয়েছে। হাউজিং বোর্ডের তদন্তে ধরা পড়েছে, ধোনির পুরনো বাড়িতে এখন চিকিৎসা কেন্দ্র তৈরি করা হয়েছে। বোর্ড জানিয়েছে, নোটিস প্রাপ্ত ব্যক্তিরা যদি যুক্তিসঙ্গত উত্তর না দেন, তাহলে জমির মালিকানা বাতিল হতে পারে।
ঝাড়খণ্ডে বিজেপির বিরুদ্ধেও একই অভিযোগ উঠেছে। নির্দিষ্ট বসবাসের জমিতে পার্টি অফিস খোলা হয়েছে, যা এখন রাজ্য দফতর হিসাবে ব্যবহৃত হচ্ছে। এক্ষেত্রেও বোর্ড আইনানুগ পদক্ষেপ নেবে।