চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: বৃহস্পতিবার আচমকাই মোহনবাগান ক্লাবের গেটে দেখা মিলল এক পোস্টারের। সেই পোস্টারে লেখা শুধু আইএসএল বা এসিএল-২ নয়, এদের পাশাপাশি সমান গুরুত্ব সহকারে খেলতে হবে শতাব্দী প্রাচীন আইএএফএ শিল্ড থেকে শুরু করে, সুপার কাপ সব কিছুই। পোস্টারটি যারা ক্লাবের গেটে টাঙিয়েছেন তাঁরা বাইরের কেউ নন, সকলে মোহনবাগান সমর্থক। এবং ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে এমন পোস্টার লাগানো হয়েছে তার নাম হল মেরিনার্স দি আলট্রাস নামের একটি ফ্যান্স ক্লাব। এই ব্যাপারে ওই ফ্যান্স ক্লাবের এক সমর্থকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমরা ক্লাবের সুখ-দুঃখের সঙ্গে ১২ মাস জড়িয়ে থাকি। ক্লাবের কি হোম কি অ্যাওয়ে ম্যাচ থাকলে আমরা ছুটে যাই। কিন্তু বর্তমানে মোহনবাগান সুপার জায়ান্ট টিম ম্যানেজমেন্টের কিছু সিদ্ধান্ত আমরা মেনে নিতে পারছি না। তার মধ্যে অন্যতম এসিএল-২-র ম্যাচে খেলতে ইরান না যাওয়ার সিদ্ধান্ত। যা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়েছে (Mohun Protest)।’
আরও পড়ুনঃ দুই বঙ্গে বৃষ্টির সম্ভবনা, নিম্নচাপের জেরে পুজোয় ভিজতে চলেছে রাজ্য
ওই সমর্থক আরও জানান, ‘আমাদের টিম ম্যানেজমেন্টের কর্তাদের মাথায় রাখা উচিত, আমরা দেশের সেরা দল। এসিএল-২-তে খেলা মানে আমরা শুধু ক্লাবের নয়, দেশের প্রতিনিধিত্বই করছি। সুতরাং কেন এমন হবে? যে টুর্নামেন্ট খেলার জন্য আমরা সবকিছু ত্যাগ করছি, অথচ মাঝপথে এসে বলছি সমস্যার কথা। পাশাপাশি, আমাদের ফ্যান্স ক্লাবের তরফ থেকে কর্তাদের উদ্দেশে জানাতে চাই, আমরা এসিএল-২-র সমস্ত ম্যাচ যেমন খেলতে হবে, ঠিক সেইরকম গুরুত্ব সহকারে খেলতে হবে ডুরান্ড থেকে আইএফএ শিল্ড সবকিছুই। অন্যরা যদি সব কিছু বাধা অতিক্রম করে খেলতে পারে তাহলে আমরা কেন পারব না? সুতরাং তারই প্রতিবাদ স্বরূপ আমাদের এই পোস্টার।’
Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/
সূত্রের খবর, মোহনবাগান টিম ম্যানেজমেন্টের উদ্দেশ্য ছিল আইএফএ শিল্ড খেলার। কিন্তু এএফসি এশিয়ান কাপে দেশের হয়ে খেলার জন্য জাতীয় শিবিরে ছেড়ে দিতে হবে সবুজ-মেরুনের প্রথম সারির অনেক ফুটবলারকেই। ফলে দল অনেকটাই দুর্বল হয়ে যেতে পারে। সে কারণেই তাঁরা ইচ্ছা থাকলেও আইএফএ শিল্ডে খেলা নিয়ে এখনও ধোঁয়াশায় রয়েছেন। এখন দেখা যাক শেষ পর্যন্ত সমর্থকদের কথা ভেবে মোহনবাগান সুপারজায়ান্টের টিম বা কর্তারা কি সিদ্ধান্ত নেন তা সময়ই বলবে।