ad
ad

Breaking News

আইএসএল

ঘরের মাঠে কেরালার কাছে হার চোট যন্ত্রণায় জর্জরিত মোহনবাগানের

Bangla Jago Desk: আইএসএলে পরপর তিন ম্যাচে হার। বুধবার ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সের কাছে ১-০ গোলে হেরে গেল মোহনবাগান। এই হারের ফলে আইএসএলের পয়েন্ট টেবিলে মোহনবাগান ১০ দলের মধ্যে ৯ নম্বরে নেমে গেছে। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে কেরালা ব্লাস্টার্স। ৯ মিনিটে কেরালার হয়ে গোল করেন দিমিত্রস ডায়ামনটাকস। এই গোলের পর মোহনবাগান চেষ্টা চালিয়ে […]

Bangla Jago Desk: আইএসএলে পরপর তিন ম্যাচে হার। বুধবার ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সের কাছে ১-০ গোলে হেরে গেল মোহনবাগান। এই হারের ফলে আইএসএলের পয়েন্ট টেবিলে মোহনবাগান ১০ দলের মধ্যে ৯ নম্বরে নেমে গেছে। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে কেরালা ব্লাস্টার্স। ৯ মিনিটে কেরালার হয়ে গোল করেন দিমিত্রস ডায়ামনটাকস। এই গোলের পর মোহনবাগান চেষ্টা চালিয়ে যায় সমতা ফেরানোর জন্য। কিন্তু কেরালার রক্ষণকে ভেদ করতে পারেনি তাঁরা।

দ্বিতীয়ার্ধে মোহনবাগান আক্রমণাত্মক হয়ে ওঠে। কিন্তু কেরালার গোলরক্ষক বিশাল কাইথ দুর্দান্ত পারফরম্যান্স করে মোহনবাগানের গোল হজম করা থেকে রক্ষা করেন। এই হারের ফলে মোহনবাগান সমর্থকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা কোচ জুয়ান ফেরান্দোর পদত্যাগ দাবি করছেন।

প্রীতম কোটালের দুর্দান্ত পারফরম্যান্স গত মরসুমে মোহনবাগানকে আইএসএল চ্যাম্পিয়ন করার পিছনে যাঁদের ভূমিকা ছিল তাঁদের মধ্যে অন্যতম প্রীতম কোটাল। গত মরসুমে মোহনবাগানের এই অধিনায়ক এবার খেলছে কেরালার হয়ে। কেরালার হয়ে খেলতে গিয়ে নিজেকে একেবারে উজাড় করে দিয়েছেন, তার ফলেই মোহনবাগানকে ভুগতে হয়েছে। এই ম্যাচে প্রীতম কোটাল ছিলেন কেরালার সেরা খেলোয়াড়। তার দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই মোহনবাগান গোল করতে পারেনি।

Free Access