ad
ad

Breaking News

Mbappe Real

মরসুমের শুরু থেকেই ঝলমলে এমবাপে, টানা ছয় জয় রিয়ালের

মাদ্রিদের দলটির হয়ে জোড়া গোল করলেন ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপে। বাকি দুটি গোল করলেন ভিনিসিয়াস ও ফ্রাঙ্কো।

Mbappe Real

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: চলতি মরসুমের শুরু থেকেই লা লিগায় রিয়াল ঝড় অব্যাহত। এই নিয়ে টানা ছয় ম্যাচে জয় ছিনিয়ে নিল জ্যাবি আলান্সোর দল। মঙ্গলবার রিয়াল ঝড়ে উড়ে গেল লেভেন্তে। খেলার ফল ৪-১। মাদ্রিদের দলটির হয়ে জোড়া গোল করলেন ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপে। বাকি দুটি গোল করলেন ভিনিসিয়াস ও ফ্রাঙ্কো (Mbappe Real)।

[আরও পড়ুন: WBBPE TET Result 2025: মেধা তালিকায় ৬৪ জন! ওবিসি জটিলতা কাটিয়ে অবশেষে প্রকাশিত হল টেট-এর ফলাফল]

লেভেন্তের বিপক্ষে দুরন্ত শুরু করলেও রিয়ালকে কিন্তু গোলের জন্য অপেক্ষা করতে হয় ২৭ মিনিট পর্যন্ত। ২৮ মিনিটে রিয়ালকে প্রথম এগিয়ে দেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। প্রতিপক্ষের বক্সে ঢুকে তাঁর নেওয়া অসাধারণ শট জড়িয়ে যায় জালে। এই গোলের মিনিট দশেক পুরেই নিজেদের দ্বিতীয় গোলটি তুলে মাদ্রিদের ক্লাবটি। এবার স্কোরশিটে নাম তোলেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। এই গোলের সঙ্গে সঙ্গে রিয়ালের জার্সি গায়ে নিজের প্রথম গোলটা করে ফেললেন আর্জেন্টাইন তারকা (Mbappe Real)।

বিরতি থেকে ফিরে এসে ব্যবধান কমায় লেভেন্তে। কিন্তু হলে কি হবে এরপরই বল পায়ে দুরন্ত হয়ে ওঠেন ফরাসি স্ট্রাইকার। এমবাপেকে বক্সের মধ্যে ফাউল করা হলে পেনাল্টি পায় রিয়াল। তা থেকেই গোল করেন এমবাপে। এবং এই গোলের মিনিট দুয়েক পরেই ফের নিজের দ্বিতীয় গোলটি সেরে ফেলেন এমবাপে। এই গোলের সঙ্গে সঙ্গে চলতি মরসুমে এখন অবধি রিয়ালের জার্সি গায়ে ৭টি ম্যাচে মাঠে নেমেছেন কিলিয়ান এমবাপে। এবং ইতিমধ্যেই নটি গোল করে ফেলেছেন তিনি।

FB POST: https://www.facebook.com/share/r/16RRDu6XAM/

প্রসঙ্গত, লা লিগার ইতিহাসে টানা ছয় ম্যাচে জেতার নজির এই নিয়ে ষষ্ঠবার অর্জন করল মাদ্রিদের ক্লাবটি। এর আগে তারা যে বছরগুলিতে চ্যাম্পিয়ন হয়েছিল সেগুলি হল ১৯৫৮–৫৯, ১৯৬১–৬২, ১৯৬৮–৬৯, ১৯৮৭–৮৮ ও ২০২২–২৩। এর মধ্যে তারা তিনবার চ্যাম্পিয়ন ও ২ বার রানার্স হয় (Mbappe Real)।