ad
ad

Breaking News

Mbappe

Mbappe: এমবাপে-ভিনিসিয়াস যুগলবন্দিতেই জয় পেল রিয়াল

ম্যাচের শুরুতে নিজের প্রথম একাদশে চমক দিয়েছিলেন রিয়াল কোচ। ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াসকে সাইড লাইনে বসিয়ে রেখে প্রথম থেকেই নামানো হল ফর্মহীন রড্রিগোকে।

Mbappe Real Madrid Brace Seals 3-0 Win Over Oviedo

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: চলতি মরসুম শুরু হতেই রিয়ালের জার্সিতে স্ব-মহিমায় ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপে। প্রথম ম্যাচে জয়সূচক গোলের পর দ্বিতীয় ম্যাচেও জোড়া গোল পেলেন তিনি। রবিবার লা লিগার দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছিল জ্যাবি আলান্সোর রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষ ছিল ওভিয়েদো। ম্যাচে ৩-০ গোলের ব্যবধানে জয় পেল মাদ্রিদ জায়ান্টরা (Mbappe)।

আরও পড়ুনঃ তপসিয়ার বোমাবাজি কাণ্ড: গ্রেফতার ওয়ার্ড সভাপতি তাবরেজ আলম ও তাঁর বাবা

ম্যাচের শুরুতে নিজের প্রথম একাদশে চমক দিয়েছিলেন রিয়াল কোচ। ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াসকে সাইড লাইনে বসিয়ে রেখে প্রথম থেকেই নামানো হল ফর্মহীন রড্রিগোকে। এর পাশাপাশি রবিবারের ম্যাচেই প্রথম রিয়ালের জার্সিতে মাত্র ১৮ বছর বয়সে অভিষেক হল ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো-র। প্রথম একাদশে সুযোগ পেয়ে রড্রিগো যেন এই ম্যাচের শুরু থেকেই বার বার জ্বলে উঠতে থাকলেন। আক্রমণ শানালেও, রিয়াল কিন্তু গোলের দরজা কিছুতেই খুলতে পারছিল না। অবশেষে ৩৭ মিনিটে প্রথম গোলের দেখা পায় জ্যাবির দল। এই গোলের ক্ষেত্রে রিয়ালের তিন স্টারের কম্বিনেশন। চুয়ামেনি, আরদা, সেখান থেকে এমবাপের নিখুঁত ফিনিশ (Mbappe)।

Bangla Jago fb page: https://www.facebook.com/Banglajagotvofficial

এরপর প্রথমার্ধে আর কোনও গোলের দেখা পায়নি রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধের শুরু থেকে কিছুটা ধীর গতিতে খেলা শুরু করে জ্যাবির দল। কিন্তু রিয়ালকে তাদের দ্বিতীয় গোলের জন্য অপেক্ষা করে থাকতে হল অনেকটা সময়। ম্যাচের ৮৩ মিনিটে ফের জ্বলে উঠলেন রিয়ালের আক্রমণভাগের দুই নক্ষত্র ভিনিসিয়াস-এমবাপে জুটি। তারই ফসল ফরাসি স্ট্রাইকারের দ্বিতীয় গোল। এরপর ম্যাচের অতিরিক্ত সময়ে এসে রিয়ালের হয়ে ব্যবধান বাড়িয়ে গোলের খাতায় নাম তুলে নেন ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিয়াস জুনিয়ার। ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের ৩ নম্বর স্থানে রয়েছে রিয়াল। তাদের সংগ্রহ ২ ম্যাচে ৬ পয়েন্ট (Mbappe)।