ad
ad

Breaking News

Mbappe Brace

Mbappe Brace: এমবাপের জোড়া গোলে জয় রিয়াল-আর্সেনালের, হার পিএসভি-র, পয়েন্ট নষ্ট জুভেন্টাসের

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য ক্রমাগত চেষ্টা করতে থাকলেও, গোলের দেখা মিলছিল না কিছুতেই।

Mbappe Brace Secures Real Madrid Victory Over Marseille

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: মার্শেইয়ের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে জয় দিয়েই অভিযান শুরু করল জ্যাবি আলান্সোর রিয়াল মাদ্রিদ। খেলার ফল ২-১। মাদ্রিদের ক্লাবটির হয়ে জোড়া গোল করলেন ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপে। চলতি মরসুমে তিনি যে কতটা ছন্দে রয়েছেন তা ফের একবার মঙ্গলবার জোড়া গোল করে প্রমাণ দিলেন রিয়াল স্ট্রাইকার। ম্যাচের ২২ মিনিটে মার্শেইয়ের হয়ে প্রথম গোল করেছিলেন টিমোথি। কিন্তু এই গোলটি হওয়ার পরই যেন নিজেদের খোলস ছেড়ে বেড়িয়ে আসেন রিয়াল ফুটবলাররা। মাত্র ছয় মিনিটের মাথায় রিয়ালকে পেনাল্টি থেকে গোল করে সমতায় ফেরান কিলিয়ান এমবাপে। এরপর প্রথমার্ধে আর কোনও পক্ষেই গোলের দেখা পেল না (Mbappe Brace)।

আরও পড়ুনঃ আধুনিকীকরণের পথে বায়ুসেনা: আরও ৯৭টি ‘তেজস মার্ক-১এ’ যুদ্ধবিমান আনছে হ্যাল

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য ক্রমাগত চেষ্টা করতে থাকলেও, গোলের দেখা মিলছিল না কিছুতেই। এর মাঝেই দলকে বিপদে ফেললেন রিয়ালের অন্যতম মিডিও দানি কার্ভাহাল। প্রতিপক্ষ দলের গোলরক্ষকে আঘাত করার জন্য লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হল তাঁকে। ফলে বাকি সময়টুকু ১০ জনেই খেলতে হয় রিয়ালকে। কিন্তু তবুও তাদের জয় আটকায় নি। ম্যাচের প্রায় অন্তিম লগ্নে এসে ফের রিয়ালের জার্সিতে জ্বলে উঠলেন এমবাপে। আবার পেনাল্টি থেকে গোল করতে কোনও ভুল করলেন না তিনি। এই ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করার সঙ্গে সঙ্গেই মাদ্রিদের ক্লাবটির হয়ে নিজের অর্ধ্বশততম গোলটি করে ফেললেন এমবাপে। ৬৪টি ম্যাচ খেলে এই নজির গড়লেন তিনি। রিয়ালের জার্সিতে দ্রুততম ৫০টি গোলের রেকর্ড এখনও রয়েছে বর্তমানে আল-নাসের তারকা ক্রিশ্চিয়ানে রোনাল্ডোর ঝুলিতে। ২০১০ সালের নভেম্বর মাসে মাত্র ৫৪টি গোল খেলে এই রেকর্ড গড়েছিলেন সিআর সেভেন। ম্যাচ জিতলেও রিয়াল কোচ জ্যাবিকে চিন্তায় রাখবে তাঁর দলের অসংখ্য গোলের সুযোগ নষ্ট করা (Mbappe Brace)।

এই টুর্নামেন্টের অপর ম্যাচে জুভেন্টাস মুখোমুখি হয়েছিল জার্মান জায়ান্ট বুরশিয়া ডর্টমুন্ডের। রুদ্ধশ্বাস এই ম্যাচের ফলাফল দেখলেই বোঝা যায় ম্যাচটিতে কতটা লড়াই হয়েছিল দুই দলের মধ্যে। মিউনিখের স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথম গোলের দেখা মেলে ৫২ মিনিটে। জার্মান ক্লাবটির হয়ে প্রথম গোল করেন করিম আদেমিই। এই গোলের ১১ মিনিটের মাথায় ইতালির ক্লাবটি সমতায় ফেরে। তাদের হয়ে প্রথম গোল করেন কিনান ইলদিজ। এরপরই যেন গোলের খেলা শুরু হতে থাকে। কোনওসময় ডর্টমন্ডু, আবার কখনও জুভেন্টাস গোল করতে থাকে। ম্যাচের ৬৫ মিনিটে ফেলিক্সের গোলে ফের এগিয়ে যায় বরুশিয়া। দুই মিনিটের মাথায় আবার জুভেন্টাসকে সমতায় ফেরান দুসান। ৭৪ মিনিটে আবার গোল বরুশিয়ার। এবার ইয়ান কুতো। ফের জার্মান ক্লাবটি এগিয়ে ৮৬ মিনিটে। বরুশিয়ার হয়ে ব্যবধান বাড়ান রেমে (Mbappe Brace)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/

এখানেই শেষ নয়, ম্যাচের অতিরিক্ত সময়ে ফের জুভেন্টাসের হয়ে ব্যবধান বাড়ান দুসান। তারপর আবার গোল করে দলকে হারের হাত বাঁচান কেলি। শেষ পর্যন্ত ম্যাচ শেষ হল ৪-৪ গোলেই। অপর ম্যাচে অ্যাথলেটিক বিলবাওকে ২-০ গোলে পরাজিত করল আর্সেন্সাল। মাইকেল আরতেতার দলের হয়ে গোল করেন মার্তিনেলি ও ট্রোসার্ড। এদিকে প্রথম ম্যাচেই বাজিমাত করল বেলজিয়ামের ক্লাব সেন্ট জিলোইস। ৩-১ গোলের ব্যবধানে তারা পরাজিত করল পিএসভি আইন্ডহোভেনকে। বেলজিয়ামের ক্লাবটির হয়ে স্কোরশিটে নাম তোলেন আকিনপেলু, এইত এল হাজ এবং অ্যালিস্টার (Mbappe Brace)।